Salman Khan: সলমন খানকে হুমকি, নিরাপত্তার ঘেরাটোপে অভিনেতার বাড়ি

সম্প্রতি সলমন খানকে হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সলমন যদি ক্ষমা না চান, তাহলে তার ফল তাঁকে ভুগতে হবে বলে হুমকি দেয় বিষ্ণোই। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পরপরই নিরাপত্তা বাড়নো হয় সলমন খানের।

Salman Khan: সলমন খানকে হুমকি, নিরাপত্তার ঘেরাটোপে অভিনেতার বাড়ি
Salman Khan (Photo Credit: ANI/Instagram)

মুম্বই, ২০ মার্চ: নিরাপত্তা বাড়ানো হল সলমন খানের (Salman Khan) বাড়ির চারপাশে। মুম্বইতে (Mumbai)  সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তার মোড়কে। সম্প্রতি ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয় বলিউড অভিনেতাকে।  এরপরই মুম্বই পুলিশের তরফে বাড়ানো হয় সলমন খান এবং তাঁর বাড়ির নিরাপত্তা। ব্যান্দ্রা পুলিশের (Police) তরফে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ। সম্প্রতি সলমন খানকে হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সলমন যদি ক্ষমা না চান, তাহলে তার ফল তাঁকে ভুগতে হবে বলে হুমকি দেয় বিষ্ণোই। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পরপরই নিরাপত্তা বাড়নো হয় সলমন খানের। সোমবার সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দাড়িয়ে থাকে মুম্বই পুলিশের একের পর এক গাড়ি।

আরও পড়ুন: Salman Khan: হুমকির জের, সলমান খানের বাড়িতে নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সলমন খানকে হুমকি দেওয়া হয়। প্রত্যেকবারই হুমকির পর বাড়ানো হয় অভিনেতার নিরাপত্তার মোড়ক।

(The above story first appeared on LatestLY on Mar 20, 2023 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).