Malaika Arora: উৎসবে মরশুমে মা, ছেলের সঙ্গে মালাইকা, নায়িকার বাড়ি থেকে রোজগার, টাকার অঙ্ক শুনলে চমকে উঠবেন
বিলাসবহুল অ্যাপার্টমেন্টের পাশাপাশি মালাইকার গাড়ির পসরাও দেখার মত। মালাইকার কাছে বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, অডি কিউ ৭-সহ একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। অভিনয়ের পাশাপাশি মালাইকা অরোরা নিজের ব্যবসাও শুরু করেছেন।
মুম্বই, ২৩ ডিসেম্বর: এবার নয়া ছবি শেয়ার করলেন মালাইকা অরোরা (Malaika Arora)। যেখানে মালাইকা অরোরার সঙ্গে দেখা যায় পুত্র আরখান খান (Arhaan Khan), বোন অমৃতা অরোরা এবং তাঁর মাকে। মালাইকা জানান, খ্রিস্টমাস অর্থাৎ উৎসবের মরশুম শুরু হয়েছে। উৎসবের মরশুম তিনি প্রিয়জনদের আশপাশে। সেই সঙ্গে এও আভাস দেন, এবার 'মুভিং ইন উইথ মালাইকা'-তে নায়িকার প্রিয়জনদের দেখা যাবে। মুম্বইয়ের ব্যান্দ্রার অন্যতম বিলাসবহুল এলাকায় থাকেন মালাইকা। অভিনেত্রীর ৪ বিএইচকে-র বর্তমান দাম ১৪.৫ কোটি বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Malaika Arora Video: ফারাহ-র সঙ্গে নাচলেন মালাইকা, দেখুন ভিডিয়ো
বিলাসবহুল অ্যাপার্টমেন্টের পাশাপাশি মালাইকার গাড়ির পসরাও দেখার মত। মালাইকার কাছে বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, অডি কিউ ৭-সহ একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। অভিনয়ের পাশাপাশি মালাইকা অরোরা নিজের ব্যবসাও শুরু করেছেন। যার মধ্যে অন্যতম অভিনেত্রীর যোগকেন্দ্র। এসবের পাশাপাশি ন্যুড বোলস নামে মালাইকার একটি সংস্থা রয়েছে। যেখানে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়।
এসবের সঙ্গে বলিউডের কোনও ডান্স নম্বরে মালাইকাকে দেখা গেলে, তার জন্য তিনি ৯০ লক্ষ থেকে ১.৫ কোটি নেন। রিয়্যালিটি শোয়ের প্রত্যেক এপিসোডের জন্য মালাইকা ৬-৮ লক্ষ নেন। ফলে প্রত্যেক মাসে মালাইকা রিয়্যালিটি শোয়ের জন্য ৭০ লক্ষ থেকে ১.৬ কোটি রোজগার করেন বলে খবর।
(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 08:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

