Diwali 2022: দীপাবলি পার্টিতে একসঙ্গে অর্জুন-মালাইকা, তারকা জুটির ভিডিয়ো দেখে কটাক্ষের বন্যা
দীপাবলিতে মালাইকা এটা কী ধরনের পোশাক পরেছেন বলে প্রশ্ন করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, দীপাবলি পার্টিতে মালাইকা যে পোশাক পরেছেন, তা দেখে অর্জুন ক্যামেরার সামনে থেকে বার বার চলে যেতে চাইছেন।
মুম্বই, ২৫ অক্টোবর: দীপাবলি (Diwali) পার্টিতে সোমবার ফের একসঙ্গে দেখা যায় মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুরকে। মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর (Arjun Kapoor) দীপাবলি পার্টি উপলক্ষ্যে যখন একসঙ্গে হাজির হন, সেই সময় মাল্লার পোশাক দেখে কটাক্ষ করেন অনেকে। দীপাবলিতে মালাইকা এটা কী ধরনের পোশাক পরেছেন বলে প্রশ্ন করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, দীপাবলি পার্টিতে মালাইকা যে পোশাক পরেছেন, তা দেখে অর্জুন ক্যামেরার সামনে থেকে বার বার চলে যেতে চাইছেন। কেউ আবার ফের অর্জুন-মালাইকার বয়সের ফারাক নিয়ে জোরদার কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে দীপাবলি পার্টিতে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাকে একসঙ্গে দেখে নেটিজেনদের একাংশের জোরদার কটাক্ষের মুখে পড়েন বলিউডের এই তারকা জুটি।
View this post on Instagram
সম্প্রতি মালাইকা অরোরার জন্মদিনে ভালবাসা প্রকাশ করতে দেখা যায় অর্জুন কাপুরকে। এমনকী, মালাইকা যেমন আছেন তেমনই যাতে থাকেন এবং তাঁর হয়ে থাকেন বলে আশা প্রকাশ করেন অর্জুন কাপুর।
(The above story first appeared on LatestLY on Oct 25, 2022 11:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

