KK Dies: 'ঈশ্বরের প্রিয় সন্তান কেকে, যাওয়ার এত তাড়া ছিল?' লিখলেন শোকস্তব্ধ শ্রেয়া
জীবনে যত মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে, তার মধ্যে অন্যতম ভাল একজন মানুষ কেকে। ঈশ্বরের প্রিয় সন্তান। তাইতো কেকের মৃত্যুর খবরে তিনি এলোমেলো হয়ে গিয়েছেন। কোনওভাবেই তিনি এই মৃত্যু মেনে নিতে পারছেন না বলে মন্তব্য করেন শ্রেয়া।
কলকাতা, ১ জুন: কেকের (KK) মৃত্যুতে শোকতস্তব্ধ সঙ্গীত জগৎ। কেকের মৃত্যু যেন সঙ্গীত জগতে তারকা পতন। তাইতো দেশের অন্যতম জনপ্রিয় গায়কের মৃৃত্যু মেনে নিতে পারছেন না শ্রেয়া ঘোষাল। কেকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ শ্রেয়া। কেকের মৃত্যু যেন তাঁর হৃদয়কে খণ্ডবিখণ্ড করে দিয়েছে বলে লেখেন শ্রেয়া (Shreya Ghoshal)।
শুধু তাই নয়, জীবনে যত মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে, তার মধ্যে অন্যতম ভাল একজন মানুষ কেকে। ঈশ্বরের প্রিয় সন্তান। তাইতো কেকের মৃত্যুর খবরে তিনি এলোমেলো হয়ে গিয়েছেন। কোনওভাবেই তিনি এই মৃত্যু মেনে নিতে পারছেন না বলে মন্তব্য করেন শ্রেয়া। ঈশ্বরের প্রিয় সন্তান বলেই হয়ত তাঁকে কাছে ডেকে নেওয়ার তাড়া ছিল। তাই বলে এত তাড়াতাড়ি কেকে চলে যাবেন, তা কল্পনাও করতে পারছেন না বলে মন্তব্য করেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা।
তাইতো সোনার মত হৃদয়ের মানুষ কেকে যেন তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের মনে বেঁচে থাকেন বলে আশা প্রকাশ করেন শ্রেয়া ঘোষাল।
(The above story first appeared on LatestLY on Jun 01, 2022 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

