Kiara Advani-Sidharth Malhotra Wedding Video: সূর্যগড় প্যালেসে স্বপ্নের বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার, প্রকাশ্যে ভিডিয়ো
গত ৭ ফেব্রুয়ারি জয়সলমীরে বসে সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের আসর। মালহোত্রা এবং আদবানি পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির হন বলিউডের বাছাই করা নামজাদা তারকারা। সেলেব ডিজাইনার মণীশ মালহোত্রা থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক করণ জোহর, অভিনেত্রী জুহি চাওলা, শাহিদ কাপুর-মীরা রাজপুত, মালাইকা অরোরারা হাজির হন সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠানে।
মুম্বই, ১০ ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত নিজেদের বিয়ের ভিডিয়ো শেয়ার করলেন কিয়ারা আদবানি (Kiara Advani) এবং সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেস হোটেলে কীভাবে একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন, সেই খণ্ডচিত্র প্রকাশ করলেন বলিউডের এই তারকা জুটি। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের প্রথম ভিডিয়ো শেয়ার করেন। যা দেখে অনেকেই তাঁকে স্বপ্নের বিয়ে বলে উল্লেখ করতে শুরু করেছেন। দেখুন সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রথম ভিডিয়ো...
View this post on Instagram
গত ৭ ফেব্রুয়ারি জয়সলমীরে বসে সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের আসর। মালহোত্রা এবং আদবানি পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির হন বলিউডের বাছাই করা নামজাদা তারকারা। সেলেব ডিজাইনার মণীশ মালহোত্রা থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক করণ জোহর, অভিনেত্রী জুহি চাওলা, শাহিদ কাপুর-মীরা রাজপুত, মালাইকা অরোরারা হাজির হন সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠানে। যদিও কড়া নিরাপত্তার মোড়কে বসে বলিউডের তারকা জুটির বিয়ের আসর।
(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 01:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

