Katrina-Vicky: সাতপাকের পর 'হোয়াইট ওয়েডিং', ক্যাটরিনা-বিকি বিয়ে করবেন হিন্দু, খ্রিস্টান দুই রীতিতেই

বিয়ের জন্য ক্যাটরিনা কাইফ পরিবারের সঙ্গে ইতিমধ্যেই রাজস্থানে উড়ে গিয়েছেন। ক্যাটের মুম্বইয়ের বাড়ি থেকে রাজস্থানের উদ্দেশে রওনা দেন দুজনে।

Katrina-Vicky: সাতপাকের পর 'হোয়াইট ওয়েডিং', ক্যাটরিনা-বিকি বিয়ে করবেন হিন্দু, খ্রিস্টান দুই রীতিতেই
Katrina Kaif-Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ ডিসেম্বর: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), বিকি কৌশলের বিয়ে নিয়ে ক্রমাগত চড়ছে পারদ। ক্যাটরিনা, বিকির (Vicky Kaushal) বিয়ের অনুষ্ঠান হবে ২ মতে। প্রথমে হিন্দু রীতি অনুযায়ী বলিউডের এই হাই প্রোফাইল দম্পতি সাতপাকে বাঁধা পড়বেন। হিন্দু রীতিতে বিয়ের পর ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল খ্রিস্টান মতে বিয়ে সারবেন বলে খবর। ভারতীয় রীতি মেনে যেমন সাতপাকে বাঁধা পড়বেন ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল, তেমনি তাঁদের 'হোয়াইট ওয়েডিং'-ও হবে বলে খবর। বলিউডের এই তারকা দম্পতির বিয়ে নিয়ে যতই শোরগোল শুরু হোক না কেন, ক্যাটরিনা বা বিকি কোনও মন্তব্য করেননি।

তবে বিয়ের জন্য ক্যাটরিনা কাইফ পরিবারের সঙ্গে ইতিমধ্যেই রাজস্থানে উড়ে গিয়েছেন। ক্যাটের মুম্বইয়ের (Mumbai) বাড়ি থেকে রাজস্থানের (Rajasthan) উদ্দেশে রওনা দেন দুজনে। বিকি কৌশলের বাড়িতে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। যদিও পাপারাৎজির ক্যামেরা এড়াতে দুই পরিবারের তরফে চূড়ান্ত গোপণীয়তা মেনে চলা হচ্ছে। প্রসঙ্গত আগামী ৯ ডিসেম্বর ক্যাটরিনা এবং বিকি কৌশল সাতপাকে বাঁধা পড়বেন বলে খবর।

আরও পড়ুন:  Katrina–Vicky: বিয়ের জন্য পরিবারের সঙ্গে রাজস্থানে উড়ে গেলেন ক্যাটরিনা, দেখুন

প্রসঙ্গত এর আগে রাজস্থানের উমেদ ভবনে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। 'নিকিয়াঙ্কার' পর এবার 'কাভির' বিয়ের আসর বসছে এই রাজ্যে।

(The above story first appeared on LatestLY on Dec 06, 2021 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).