Katrina Kaif: খুশির বাধ মানছে না ক্যাটরিনার, কীসের এই আনন্দ অভিনেত্রীর
মুম্বই, ২০ জানুয়ারিঃ মিডিয়া থেকে ভক্তমহল সর্বত্রই রব উঠেছে অন্তঃসত্ত্বা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সম্প্রতি নাকি ঢিলে ঢালা পোশাকেই বেশি দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা বলেই নাকি নায়িকা ঢিলে ঢালা পোশাক বেছে নিচ্ছেন ভিকি পত্নী। তবে সেসব গুজবে কান না দিয়ে অভিনেত্রী সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুনঃ প্রেম-উন্মাদনা-ধোঁকা, প্রকাশ্যে রণবীর এবং শ্রদ্ধার তু ঝুটি ম্যায় মক্কার-এর ট্রেলার
সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয় অভিনেত্রী। বর, পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি অভিনেত্রী তুলে ধরেছেন সেখানে। সেই ইনস্টাগ্রামেই অভিনেত্রীর অনুগামী সংখ্যা পৌঁছেছে ৭০ মিলিয়নে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ৭০ মিলিয়নের পরিবার তৈরি হয়েছে ক্যাটরিনার। সেই খুশিতেই একগাল হাসি দিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি। নায়িকার বাধ ভাঙা হাসি দেখে প্রশংসায় ভরালেন অনুগামীরাও।
View this post on Instagram
ক্যাটরিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নায়িকার পরনে একেবারে সাদামাটা পোশাক। ধূসর রঙের জিন্স। সঙ্গে সাদা রঙের টি শার্ট। খোলা চুল। মুখে মেক আপের লেস মাত্র নেই। তাতেই যেন নায়িকার রূপের ছটায় উন্মাদ ভক্তরা।
দিন কয়েক আগেই মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বাগদানের (Anant Ambani and Radhika Merchant Engagement) অনুষ্ঠানে বলিউডের তারকাদের ভিড়ে দেখা মিলেছিল ক্যাটরিনা কাইফেরও। সাদা পোশাকে দেখা দিয়েছিল অভিনেত্রীকে। তবে ঢিলে ঢালা নয় সেই পোশাক। শরীর চাপা পোশাকে ক্যাটরিনাকে দেখে মনে হয়নি সে অন্তঃসত্ত্বা। তবে কি নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর কেবলই গুজব!
(The above story first appeared on LatestLY on Jan 23, 2023 03:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

