Karwa Chauth 2023: সারাক্ষণ ঝগড়ার পর লোক দেখানো করওয়া চৌথ, কটাক্ষের মুখে অঙ্কিতা, ভিকি

অঙ্কিতা এবং ভিকির সম্পর্ক নিয়ে যখন ঝগড়া, আলোচনা শুরু হয়, তেমনি তাঁদের ভালবাসার মুহূর্তও সামনে আসে। করওয়া চৌথ যেতেই প্রকাশ্যে আসে ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডের ভিডিয়ো।

Karwa Chauth 2023: সারাক্ষণ ঝগড়ার পর লোক দেখানো করওয়া চৌথ, কটাক্ষের মুখে অঙ্কিতা, ভিকি
Ankita Lokhande, Vicky Jain (Photo Credit: Instagram)

মুম্বই, ২ নভেম্বর: বিগ বস ১৭-র ঘরে একসঙ্গে হাজির হয়েছেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন।  হাই প্রোফাইল এই তারকা জুটি বিগ বসের ঘরে হাজির হতেই তাঁদের দিকে দর্শকের নজর পড়ে। অঙ্কিতা, ভিকি বসের ঘরে হাজির হতেই তাঁদের নিজেদের মধ্যে রসায়ন নিয়ে জোর আলোচনা শুরু হয়। অঙ্কিতা এবং ভিকির সম্পর্ক নিয়ে যখন ঝগড়া, আলোচনা শুরু হয়, তেমনি তাঁদের ভালবাসার মুহূর্তও সামনে আসে। করওয়া চৌথ যেতেই প্রকাশ্যে আসে ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডের ভিডিয়ো।

 

 

View this post on Instagram

 

যে ভিডিয়োতে কমলা রঙের শাড়িতে সাজতে দেখা যায়। ভিকি জৈনকে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি, পাজামা পরতে। করওয়া চৌথের ভিডিয়ো সামনে আসতেই তাঁদের কটাক্ষ করেন নেটিজেনরা। বিগ বসের ঘরে যাঁদের ঝগড়া, ঝামেলা সব সময় হয়, তাঁরা শুধুমাত্র রিলের জন্য এমন হেসে, ভালবেসে ভিডিয়ো শেয়ার করছেন। রিল ছাড়া অঙ্কিতা, ভিকি কিছু জানেন না বলে কটাক্ষ করেন অনেকে। সবকিছু মিলিয়ে অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের করওয়া চৌথের ভিডিয়ো সামনে আসতেই প্রবল কটাক্ষের মুখে পড়েন তাঁরা।

(The above story first appeared on LatestLY on Nov 02, 2023 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).