Kartik Aaryan: জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটটি ভাড়া দিলেন কার্তিক, মাসে কত টাকা পাবেন?
ফ্ল্যাটের অন্দরসজ্জাতেও বিপুল অর্থ খরচ করেছিলেন অভিনেতা। রয়েছে দুটি পার্কিংও। জানা যাচ্ছে, ১৯১২ বর্গফুটের অ্যাপার্টমেন্টটি এবার ভাড়া দিচ্ছেন কার্তিক।
মুম্বই, ৩০ অগাস্টঃ ইন্ডাস্ট্রির একেবারে বাইরে থেকে এসে বলিউডে নিজের পায়ের তলার জমিটি শক্ত করেছেন অভিনেতা কার্তিক কারিয়ান (Kartik Aaryan)। পূরণ করেছেন জুহুর সৈকতে নিজের সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টের স্বপ্ন। ২০২২ সালে ভুল ভুলাইয়া ২-র (Bhool Bhulaiyaa 2) সাফল্যের পরেই জুহুর ওই ফ্ল্যাটটি কিনেছিলেন কার্তিক। সেই সময় যার দাম পড়ে প্রায় ১৭.৫ কোটি। এছাড়া ফ্ল্যাটের অন্দরসজ্জাতেও বিপুল অর্থ খরচ করেছিলেন অভিনেতা। রয়েছে দুটি পার্কিংও। জানা যাচ্ছে, ১৯১২ বর্গফুটের অ্যাপার্টমেন্টটি এবার ভাড়া দিচ্ছেন কার্তিক (Kartik Aaryan)। ফ্ল্যাটের ভাড়া বাবদ মাসে ৪.৫ কোটি টাকা আয় করবেন তিনি। স্বপ্নপূরন করে কেনা সাধের আবাসটি আচমকা কেন ভাড়া দিতে হল অভিনেতাকে? সেই জল্পনা তৈরি হয়েছে অনুরাগী মহলে।
জুহুর যে বহুতলে কার্তিক তাঁর কেনা সাধের অ্যাপার্টমেন্টটি ভাড়ায় দিচ্ছেন ওই বহুতলের অষ্টম তলার অ্যাপার্টমেন্টেই থাকেন অভিনেতার পরিবার। মা, বাবা এবং বোন। ২০২৩ সালে ১৬.৫ কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন কার্তিকের বাবা-মা।
গত বছর মুক্তি পাওয়া শেহজাদা (Shehzada), সত্যপ্রেম কি কথা (Satyaprem Ki Katha), চন্দু চ্যাম্পিয়ান (Chandu Champion) কার্তিক আরিয়ানের পর পর তিনটি ছবিই সেভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। আর্থিক টানাটানির জন্যে অ্যাপার্টমেন্ট ভাড়া দিলেন কার্তিক নাকি অন্য কোন কারণ রয়েছে তা অজানা। তবে গত বছরের তিন ছবি ফ্লপ হলেও ২০২২ মুক্তি পাওয়া কার্তিক-কিয়ারা জুটির ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) দারুণ সফলতা অর্জন করেছিল। সেই সাফল্যকে সামনে রেখেই 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyaa ৩) শুটিং শুরু করেছেন অভিনেতা। মার্চেই শুরু হয়েছে ছবির শুটিং। শুটিং শুরুর শুভ মহরৎ-এর আগে একটি ছবি শেয়ার করে কার্তিক জানান, তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র হতে চলেছে ভুল ভুলাইয়া ৩।
(The above story first appeared on LatestLY on Aug 30, 2024 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

