Jhanak Shukla Gets Engaged: ‘করিশ্মা কা করিশ্মা’ সিরিয়ালের ছোট্ট করিশ্মা বাগদান সারলেন, নতুন অধ্যায় শুরু ঝনকের
জানুয়ারিতে ২৭ এ পা দেবেন ঝনক। তাঁর আগেই বাগদান সেরে ফেললেন পর্দার করিশ্মা। দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে রোকা অনুষ্ঠানের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ঝনক।
মুম্বই, ৯ ডিসেম্বরঃ ২০০৩ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘করিশ্মা কা করিশ্মা’ (Karishma Ka Karishma) নিশ্চয়ই সকলের মনে আছে। খুদে করিশ্মার ‘করিশ্মা’ দেখে তাজ্জব বনে যেত দর্শক। ধারাবাহিকের সেই ছোট্ট করিশ্মা ওরফে ঝনক শুকলা (Jhanak Shukla) ২৭ বছরে পা দিতে চলেছেন। জানুয়ারিতে ২৭ এ পা দেবেন ঝনক। তাঁর আগেই বাগদান সেরে ফেললেন পর্দার করিশ্মা (Jhanak Shukla Gets Engaged)। দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে রোকা অনুষ্ঠানের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ঝনক।
আরও পড়ুনঃ : ভামিকার হাত ধরে ‘বিরুষ্কা’র বীচ ভ্রমণ, ছবি দেখে চোখ জুড়াল ভক্তরা
স্বপ্লিনের সঙ্গে বাগদানের ঘোষণা করলেন ঝনক শুকলা।
View this post on Instagram
দীর্ঘদিন থেকেই সম্পর্কে রয়েছেন স্বপ্নিল এবং ঝনক। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে মাঝে মধ্যেই ছবি শেয়ার করতে দেখা যেত তাঁদের।
View this post on Instagram
ডিনার ডেট থেকে জিম সর্বক্ষন একে অপরের সঙ্গী তাঁরা।
View this post on Instagram
ঝনক ছেলেবেলায় অভিনেত্রী হতে চাইলেও বড় হতে হতে তিনি অনুভব করেছেন, অভিনয়টা মোটেই সহজ নয়। তাই তিনি পুরোপুরি ভাবে নিজের মন দিতে চান ব্যবসায়। ইতিমধ্যেই সাবান ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন পর্দার 'করিশ্মা'। তাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা।
(The above story first appeared on LatestLY on Jan 09, 2023 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

