Kangana Ranaut Slap Case: লড়াই চরমে, প্রাক্তন প্রেমিকা কঙ্গনার চড়কাণ্ডে কী করলেন হৃতিক রোশন
কঙ্গনাকে চড়কাণ্ডে সম্প্রতি মুখে খোলেন সাংবাদিক ফায়ে ডিসুজা। কোনও বিষয়ের সমাধন হিংসা দিয়ে হয় না বলে মন্তব্য করেন তিনি। ফায়ের ওই পোস্টে রিয়্যাক্ট করতে দেখা যায় বলিউডের একাাধিক তারকাকে।
মুম্বই, ১০ জুন: সিআইএসএফ জওয়ান কুলভিন্দর কউরের (Kulwinder Kaur) কঙ্গনাকে (Kangana Ranaut) চড় মারার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। কঙ্গনা রানাউত কৃষকদের সম্পর্কে যে মন্তব্য করেছেন,তাতে তাঁকে চড় মেরে সিআইএসএফ জওয়ান ঠিক কাজ করেছেন বলে যেমন অনেেকে মন্তব্য করেন, তেমনি অনেকে সঠিক কাজ হয়নি বলেও দাবি করেন ওই ঘটনাকে। কঙ্গনাকে চড়কাণ্ডে সম্প্রতি মুখে খোলেন সাংবাদিক ফায়ে ডিসুজা। কোনও বিষয়ের সমাধন হিংসা দিয়ে হয় না বলে মন্তব্য করেন তিনি। ফায়ের ওই পোস্টে রিয়্যাক্ট করতে দেখা যায় বলিউডের একাাধিক তারকাকে। আলিয়া ভাট থেকে শুরু করে অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহারা যখন চড়কাণ্ডের প্রতিবাদ করেন সংশ্লিষ্ট পোস্টে রিয়্যাক্ট করে, সেই তালিকায় দেখা যায় হৃতিক রোশনকেও।
দেখুন সাংবাদিকের পোস্ট...
View this post on Instagram
আরও পড়ুন: Kangana Ranaut Slap Incident: 'মায়ের সম্মানে এমন হাজার চাকরি ছাড়তে পারি', বললেন কুলভিন্দর
দেখুন...
কঙ্গনা রানাউতের সঙ্গে বিবাদের জেরে হৃতিক রোশন যেমন আদালতে যান, তেমনি অভিনেত্রীর তরফেও একের পর এক আবেদন করা হয়। কঙ্গনা, হৃতিকের ব্যক্তিগত লড়াইয়ে এক সময় সরগরম হয়ে ওঠে বলিউড-সহ প্রায় গোটা দেশ। এবার সেই হৃতিক রোশনকেই দেখা যায় কঙ্গনার চড়কাণ্ডের পোস্টে রিয়্যাক্ট করতে।
(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

