Jaya Bachchan As Swami Vivekananda: স্বামী বিবেকানন্দর সাজে জয়া বচ্চন, ইনস্টাগ্রামে স্ত্রীর ছবি শেয়ার করলেন বিগ বি
স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) সাজে জয়া বচ্চন (Jaya Bachchan)। স্ত্রী সেই পুরোনো ছবি শেয়ার করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ডাক্তার বাবু সিনেমার জন্য বিবেকানন্দ সেজেছিলেন জয়া বচ্চন। শ্যুটিংও করেছিলেন শুরু। কিন্তু ছবি তা সম্পূর্ণ হয়নি। সেই অসম্পূর্ণ সিনেমার পুরোনো ছবিই ভক্তদের জন্য শেয়ার করেছেন বিগ বি।
মুম্বই, ৫ মার্চ: স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) সাজে জয়া বচ্চন (Jaya Bachchan)। স্ত্রী সেই পুরোনো ছবি শেয়ার করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ডাক্তার বাবু সিনেমার জন্য বিবেকানন্দ সেজেছিলেন জয়া বচ্চন। শ্যুটিংও করেছিলেন শুরু। কিন্তু ছবি তা সম্পূর্ণ হয়নি। সেই অসম্পূর্ণ সিনেমার পুরোনো ছবিই ভক্তদের জন্য শেয়ার করেছেন বিগ বি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। সেই ছবির নীচে অমিতাভ ক্যাপশন দেন, "ডাক্তার বাবু-তে অভিনয়ের সময় জয়া বচ্চন। এই বাংলা সিনেমায় স্বামী বিবেকানন্দের পোশাকে জয়া অভিনয় করছিলেন, কিন্তু ওই সিনেমা আর মুক্তি পায়নি।" আরও পড়ুন: Yami Gautam: গামোসা পরা নিয়ে অসমে বিতর্কে জড়ালেন ইয়ামি গৌতম
বৃহস্পতিবারেই অ্যালবাম উলটোলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মেয়ে শ্বেতার সঙ্গে প্রায়ই ছবি শেয়ার করেন সোশ্যালে। কিন্তু জয়ার কোনও ছবি তাঁর ইনস্টায় সেভাবে দেখা যায় না। আজ বিগ বি-র ইনস্টা ঝলমলে জয়া বচ্চনের (Jaya Bachchan) পুরনো ছবিতে। এবং সেই ছবি সত্যিই অমূল্য। কারণ, জয়ার প্রচুর ছবি সোশ্যালে বা নেটে দেখা গেলেও এই লুক কোনোদিন কেউ দেখেননি। সাদা-কালো ছবিটিতে স্বামী বিবেকানন্দের পোশাকে জয়া। তখনও অনেক কম বয়েস। ভীষণ সুন্দর দেখতে লাগছে তাঁকে। বাংলা ছবি Dagtar Babu-তে এই পোশাকে দেখা গেছিল জয়াকে। শাহেনশা জানান, ছবির শুট শেষ হয়নি। ফলে, জয়ার এই সাজ দেখতে পায়নি কেউ।
(The above story first appeared on LatestLY on Mar 05, 2020 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

