Jawan Trailer: 'কাউকে ভয় পাই না', জওয়ানের ট্রেলারে শাহরুখের বাবা-ছেলের সংলাপ প্রকাশ্যে আসতেই ইঙ্গিততপূর্ণ পোস্ট সমীর ওয়াংখেড়ের

জওয়ানের ট্রেলারে 'বেটে কো হাত লাগানে সে পহেলে বাপ সে বাত কর' বলে শাহরুখের মুখে যে সংলাপ শোনা যায়, তা প্রকাশ্যে আসতেই পালটা স্টেটাস শেয়ার করেন এনসিবির মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।

Jawan Trailer: 'কাউকে ভয় পাই না', জওয়ানের ট্রেলারে শাহরুখের বাবা-ছেলের সংলাপ প্রকাশ্যে আসতেই ইঙ্গিততপূর্ণ পোস্ট সমীর ওয়াংখেড়ের
Sameer Wankhede, Shah Rukh Khan (Photo Credit: Twitter)

জওয়ান-এর ট্রেলারে শাহরুখের মুখে বাবা-ছেলের সংলাপ প্রকাশ্যে আসতেই  তা তুমুল জনপ্রিয়তা পায়। জওয়ানের ট্রেলারে 'বেটে কো হাত লাগানে সে পহেলে বাপ  সে বাত কর' বলে শাহরুখের মুখে যে সংলাপ শোনা যায়, তা প্রকাশ্যে আসতেই পালটা স্টেটাস শেয়ার করেন এনসিবির মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।  তিনি কাউকে ভয় পান না বলে একটি ইঙ্গিত মূলক পোস্ট করেন সমীরওয়াংখেড়ে।  যা শাহরুখের সংলাপের পালটা বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Shah Rukh Khan's Jawan Trailer Screened In Burj Khalifa: 'ছেলেকে স্পর্শ করার আগে বাবার সঙ্গে কথা বলো', 'জওয়ানের' ট্রেলারে শাহরুখের সংলাপ প্রদর্শিত বুর্জ খলিফায়

প্রসঙ্গত মুম্বই থেকে গোয়াগা মী প্রমোদতরী থেকে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করা হয়।  মাদক মামলায় নাম জড়ায় আরিয়ানের।  যদিও বর্তমানে আরিয়ান সম্পূর্ণ মুক্ত  প্রমোদতরীর মাদক মামলায়। আরিয়ানের গ্রেফতারির পর থেকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে শাহরুখ খানের সম্পর্কের অবনতি হতে শুরু করে। যার জেরেই জওয়ানের ট্রেলারে শাহরুখের মুখে ওই সংলাপের পর  এবার সমীর ওয়াংখেড়ে পালটা পোস্ট করলেন বলে মনে করছেন অনেকে।

(The above story first appeared on LatestLY on Sep 01, 2023 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).