Malaika Arora-Arjun Kapoor: লুকিয়ে বিয়ে না বাগদান মালাইকা-অর্জুনের? ছবি নিয়ে জোর জল্পনা
অভিনেত্রী নিজের ছবির সঙ্গে 'আই সেইড ইয়েস' বলে ক্যাপশন যোগ করেন। যা দেখে বি টাউনের একাধিক তারকা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। শুভানুধ্যায়ীদের পাশাপাশি মালাইকা অরোরার অনুরাগীরাও তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
মুম্বই, ১০ নভেম্বর: অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন মালাইকা অরোরা (Malaika Arora) ? বলিউড জুড়ে এমন জল্পনাই শুরু হয়েছে। সম্প্রতি মালাইকা অরোরা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে হাসি মুখে পোজ দিতে দেখা যায় মাল্লাকে। অভিনেত্রী নিজের ছবির সঙ্গে 'আই সেইড ইয়েস' বলে ক্যাপশন যোগ করেন। যা দেখে বি টাউনের একাধিক তারকা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। শুভানুধ্যায়ীদের পাশাপাশি মালাইকা অরোরার অনুরাগীরাও তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। যা দেখে অনেকেই মনে করেন, মালাইকা অরোরা বাগদান পর্ব সেরে ফেলেছেন অর্জুন কাপুরের সঙ্গে।
View this post on Instagram
যদিও অর্জুন কাপুর এব বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী, অর্জুন, মালাইকা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বাগদানের কোনও ছবিও শেয়ার করেননি। তবে মাল্লার ছবি এবং সেখানে একের পর এক শুভেচ্ছা বার্তার জেরে বলিউডের দুই তারকার বাগদান পর্ব সম্পন্ন হওয়ার ইঙ্গিত মিলছে।
(The above story first appeared on LatestLY on Nov 10, 2022 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

