Disha Patani New Boyfriend: টাইগার অতীত, বিদেশি মডেলের প্রেমে মশগুল দিশা

Disha Patani New Boyfriend: টাইগার অতীত, বিদেশি মডেলের প্রেমে মশগুল দিশা
Disha Patani and her rumoured Bf (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ ডিসেম্বরঃ বলিউডে টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটানির (Disha Patani) প্রেম নিয়ে একসময় জোর চর্চা চলেছে। একসঙ্গে শরীর চর্চা থেকে শুরু করে ডিনার ডেট, বলিউড পার্টি সকল সময়েই দিশা-টাইগার জুটিতে। যদিও দুজনের কেউই নিজেদের সম্পর্ককে কখনও প্রকাশ্যে স্বীকৃতি দেননি। তবে ছয় বছর একসঙ্গে থাকার পর অবশেষে বিচ্ছেদের পথে এগিয়েছেন টাইগার শ্রফ এবং দিশা (Tiger-Disha)।

দেখুনঃ

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)

টাইগারকে ভুলে এবার নতুন পুরুষের প্রেমে পড়েছেন বলি সুন্দরী। বলি পাড়ায় কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সেই নতুন পুরুষের সঙ্গে ক্যামেরাবন্দিও হয়েছেন অভিনেত্রী। ভক্তমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কে এই নতুন পুরুষ? দিশা পাটানির নতুন প্রেমিকের পরিচয় জানার জন্যে মুখিয়ে রয়েছেন তাঁর অনুগামীরা।  গোলাপি ফ্লোরাল বিকিনিতে দিশা, ছবি দেখে কী বললেন টাইগারের মা?

জানা গিয়েছে, ওই পুরুষ এই দেশের কেউ নন। সে আসলে সার্বিয়ান মডেল। নাম আলেকজান্ডার এলেক্সলিচ। বিদেশি প্রেমিকের প্রেমে মজেছেন বলি অভিনেত্রী (Disha Patani New Boyfriend)। আলেকজান্ডারের সঙ্গে একই ফ্রেমে দেখা গেল দিশাকে। ক্যামেরার দিকে তাকিয়ে একে অপরকে চুমু দিচ্ছেন যুগল। ভিডিয়ো দেখে মনে হচ্ছে ডিনার ডেটে গিয়েছেন জুটিতে মিলে। নতুন প্রেমিকের সঙ্গে দিশার এই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়। যদিও নায়িকার দিক থেকে এই বিষয়ে কোন নিশ্চয়তা মেলেনি।

 

(The above story first appeared on LatestLY on Dec 15, 2022 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).