Ira Khan and Nupur Shikhare Reception: প্রবীণ থেকে নবীন, আমির কন্যা ইরার রিসেপশন পার্টিতে বলি তারকার মেলা
বলিপাড়া থেকে ঝাঁকে ঝাঁকে তারকা এসেছিলেন আমির কন্যার রিসেপশন পার্টিতে। প্রবীণ থেকে নবীন বলি তারকাদের মেলায় উজ্জ্বল হয়ে উঠেছিল বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'এর মেয়ে জামাইয়ের রিসেপশন।
Ira Khan and Nupur Shikhare Reception: উদয়পুরে গিয়ে ধুমধাম করে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন আমির কন্যা ইরা খান এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরে (Ira Khan and Nupur Shikhare)। গতকাল ১৩ জানুয়ারি মুম্বইয়ের (Mumbai) এক পাঁচতারা হোটেলে জাঁকজমক সহকারে বসেছিল নবদম্পতির রিসেপশনের আসর। বলিপাড়া থেকে ঝাঁকে ঝাঁকে তারকা এসেছিলেন আমির (Aamir Khan) কন্যার রিসেপশন পার্টিতে। প্রবীণ থেকে নবীন বলি তারকাদের মেলায় উজ্জ্বল হয়ে উঠেছিল বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'এর মেয়ে জামাইয়ের রিসেপশন।
ধর্মেন্দ্র, হেমা মালিনী থেকে রেখা, জয়া বচ্চনরা যেমন আমির কন্যার রিসেপশনের অতিথি তালিকায় ছিলেন তেমনই ছিলেন সস্ত্রীক শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), মাধুরী দীক্ষিত, জুহি চাওলা। এছাড়াও এসেছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), রণবীর কাপুর (Ranbir Kapoor), কার্তিক আরিয়ান, শেহনাজ গিল, সস্ত্রীক আয়ুষ্মান খুরানা, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, সস্ত্রীক রণদীপ হুডা, হিমেশ রেশমিয়া, কপিল শর্মা, ম্রুনাল ঠাকুর সহ আরও অনেকে। অতিথিদের মধ্যে বিশেষ নজর কেড়েছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানি (Nita Ambani)।
মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে আমির...
View this post on Instagram
শাহরুখ-গৌরী...
View this post on Instagram
শেহনাজ গিল...
View this post on Instagram
ক্যাটরিনা কাইফ...
View this post on Instagram
মুকেশ আম্বানি-নীতা আম্বানি...
View this post on Instagram
সস্ত্রীক কপিল শর্মা...
View this post on Instagram
রণবীর কাপুর...
View this post on Instagram
রেখা-হেমা মালিনী...
View this post on Instagram
আমির কন্যার রিসেপশনের অন্দরমহল...
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

