Ileana D’cruz: আর রাখঢাক নয়, প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার অন্তঃসত্ত্বা ইলিয়ানার
ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রেমিকেরর সঙ্গে ছবি শেয়ার করলেন 'বরফি' অভিনেত্রী সোমবার সকালে ইলিয়ানার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে উঠে এল যুগলের ছবি।
অবশেষে রহস্যের পর্দা ফাঁস করলেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ (Ileana D’cruz)।আর রাখঢাক না করে প্রকাশ্যে আনলেন প্রেমিককে। নায়িকা তাঁর মা হওয়ার সংবাদ ভাগ করে নিতেই সন্তানের বাবা কে তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল নানা মহলে। তবে নিজের সন্তানের পিতৃ পরিচয় আর গোপন রাখলেন না ইলিয়ানা। শেয়ার করলেন প্রেমিকের সঙ্গে ছবি।
অভিনেত্রী তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিতেই তাঁর ভক্তমহলে গুঞ্জন উঠেছিল ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ভাইয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কারণ ক্যাট-ভিকির বিয়ের পর তাঁদের পরিবারের সঙ্গে ইলিয়ানাকেও বিদেশ ভ্রমণে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল সেই সমস্ত ছবিও। তবে ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রেমিকেরর সঙ্গে ছবি শেয়ার করলেন 'বরফি' অভিনেত্রী সোমবার সকালে ইলিয়ানার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে উঠে এল যুগলের ছবি।
প্রেমিকের সঙ্গে ইলিয়ানা...

প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, 'ডেট নাইট'। তিনটি ছবির কোলাজ শেয়ার করেছেন ইলিয়ানা। কোন ছবিতে প্রেমিকের কাঁধে মাথা রেখেছেন তিনি। কোন ছবিতে দুজনেই একগাল হাসি নিয়ে ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে। তো আবার কোন ছবিতে তাঁরা একে অপরের দিকে চেয়ে রয়েছেন।
(The above story first appeared on LatestLY on Jul 17, 2023 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

