Ileana D’Cruz: বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে ইয়িলানা, আগত সন্তানের বাবা কে বলে কটাক্ষ অভিনেত্রীকে
মুম্বই, ১৩ মে: বেবি বাম্প নিয়ে এবার প্রকাশ্যে এলেন ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz)। কালো গাউনে হাসিখুসি মুখে বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসেন হবু মা ইলিয়ানা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী। যা দেখে তাঁকে ভালবাসা জানান তাঁর অনুরাগীরা। তবে কটাক্ষও ভেসে আসতে শুরু করে। ইলিয়ানার সন্তানের বাবা কে, তা নিয়ে প্রশ্ন শুরু করেন অনেকে। ইলিয়ানার সন্তানের বাবা কে,তা নিয়ে একাধিক প্রশ্ন এবং কটাক্ষের মুখে পড়লেও, এ বিষয়ে পালটা মুখ খোলেননি রুস্তম অভিনেত্রী।
প্রসঙ্গত ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে ইলিয়ানা ডিক্রুজ সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। এমনকী জন্মদিন উপলক্ষ্য়ে ক্যাটরিনা যখন মালদ্বীপে যান, সেই সময় তাঁদের সঙ্গে দেখা যায় ইলিয়ানাকে। তবে ইলিয়ানা ডিক্রুজকে বিষয়টি নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি।
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on May 13, 2023 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

