IIFA 2024 Winners List: আইফার মঞ্চে অ্যানিম্যালের রাজ, কার কার ঝুলিতে গেল সেরার সেরা পুরস্কার? দেখুন সম্পূর্ণ তালিকা

শনিবার, ২৮ সেপ্টেম্বর আবু ধাবিতে আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম একাডেমির মঞ্চে হিন্দি চলচ্চিত্র জগতে সম্মান জানানো হয়েছে। সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে আইফা ২০২৪ অ্যাওয়ার্ড।

IIFA 2024 Winners List: আইফার মঞ্চে অ্যানিম্যালের রাজ, কার কার ঝুলিতে গেল সেরার সেরা পুরস্কার? দেখুন সম্পূর্ণ তালিকা
IIFA 2024 Winners List (Photo Credits: Instagram)

আবু ধাবিতে (Abu Dhabi) বসেছে জমকালো আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ (IIFA 2024)। ভারতীয় চলচ্চিত্র জগতে তারকাদের অবদানকে সম্মানিত করতে প্রতি বছর আয়োজিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন বিভাগে মনোনীতদের মধ্যে থেকে সেরাটি বেছে নিয়ে পুরস্কৃত করা হয় এই মঞ্চে।

শনিবার, ২৮ সেপ্টেম্বর আবু ধাবিতে আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম একাডেমির মঞ্চে হিন্দি চলচ্চিত্র জগতে সম্মান জানানো হয়েছে। সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে আইফা ২০২৪ অ্যাওয়ার্ড। বলউদ বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan), ভিকি কৌশল (Vicky Kaushal) এবং করণ জোহারের (Karan Johar) সঞ্চালনায় আইফার মঞ্চ যেন আরও মুখরিত হয়ে ওঠে। তবে পুরস্কারের তালিকার পাশাপাশি এইবার আইফার মঞ্চে 'এভারগ্রিন বলউড বিউটি কুইন' রেখার (Rekha) নাচ ছিল বিশেষ ভাবে আকর্ষণের বিষয়। এছাড়াও পারফর্ম করেছেন কৃতি শ্যানন, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, নোরা ফতেহি, শাহিদ কাপুররা।

আরও পড়ুনঃ আইফার মঞ্চ থেকে টুয়েলভথ ফেলের প্রিকোয়েলের ঘোষণা করলেন পরিচালক বিধুবিনোদ

আইফা ২০২৪-এর মঞ্চে কারা কোন পুরস্কার পেলেন? দেখুন সম্পূর্ণ তালিকা...

সেরা ছবি - অ্যানিম্যাল

সেরা অভিনেতা - শাহরুখ খান (জওয়ান)

সেরা অভিনেত্রী - রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পরিচালক - বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা খলনায়ক - ববি দেওল (অ্যানিম্যাল)

সেরা সহ-অভিনেতা - অনিল কাপুর (অ্যানিম্যাল)

সেরা সহ-অভিনেত্রী - শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গল্প - রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা গল্প (অ্যাডাপ্টেড) - টুয়েলভথ ফেল

সেরা সঙ্গীত পরিচালা - অ্যানিম্যাল

সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) - ভূপিন্দর বাব্বল (অর্জুন ভেল্লি, ছবিঃ অ্যানিম্যাল)

সেরা সঙ্গীতশিল্পী (মহিলা) - শিল্পা রাও (চালেয়া, ছবিঃ জওয়ান)

সেরা গীতিকার - সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, ছবিঃ অ্যানিম্যাল)

(The above story first appeared on LatestLY on Aug 15, 5070 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).