Happy Birthday Taimur Ali Khan: জন্মদিনে তৈমুরকে দুচোখ ভরে স্বপ্ন দেখতে বললেন করিনা, শুভেচ্ছায় আর কী বললেন?
মুম্বই, ২০ ডিসেম্বরঃ ছোট্ট তৈমুররের আজ জন্মদিন (Happy Birthday Taimur Ali Khan)। ৬ বছরে পা দিল সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুরের (Kareena Kapoor Khan) বড় ছেলে তৈমুর আলি খান। বলি পাড়ায় স্টার কিডদের মধ্যে ভক্তমহলে সবচেয়ে জনপ্রিয় তৈমুর। যাকে ক্যামেরাবন্দি করার জন্যে মুখিয়ে থাকেন পাপারাৎজির দল। ২০ ডিসেম্বর ৬ বছরে পা দিল ‘সইফিনা’র পুত্র। ছেলের জন্মদিনে আদরে মাখা শুভেচ্ছা জানালেন মা করিনা কাপুর খান। লিখেছেন, “সীমাহীন পৃথিবীর শেষ দেখেছো তুমি টিম? মা তোমায় সেই সীমাহীন ভালবাসে। আরও বেশি করে স্বপ্ন দেখো তুমি। আরও বেশি করে আমাদের বিছানায় লাফাও। নিজের সুরে গান বানাও। গিটার বাজাও। আর যখন তুমি তোমার নিজের একটা ব্যান্ড তৈরি করবে, তখন সব থেকে খুশি আমি হব। শুভ জন্মদিন টিম”।
তৈমুরকে জন্মদিনে করিনার শুভেচ্ছাঃ
View this post on Instagram
ছেলেকে নিয়ে এখন লন্ডনে (London) রয়েছেন সইফ-করিনা। সেখানেই হবে ছেলের জন্মদিন উদযাপন। তবে শহর ছাড়ার আগে ছেলের বন্ধুদের নিয়ে থিম পার্টি আয়োজন করে তৈমুরের প্রি বার্থ ডে সেলিব্রেশন করে গিয়েছেন তাঁরা। সেই ছবিও নায়িকা শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে। লন্ডনে ছুটি কাটিয়ে সেখান থেকে উড়ে যাবেন সুইজারল্যান্ডে (Switzerland)।
তৈমুরের প্রি বার্থ ডে সেলিব্রেশনঃ
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

