Govinda Hospitalised: বন্দুকের গুলি ছুটে এলে লাগল পায়ে, আহত গোবিন্দা; আইসিইউতে অভিনেতা

মঙ্গলবার ভোর ৪.৪৫ নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেবেন বলে তৈরি হচ্ছিলেন গোবিন্দা। ওই সময় হঠাৎ করেই তাঁর জুহুর বাড়িতে দুর্ঘটনা ঘটে যায় বলে রিপোর্টে প্রকাশ।

Govinda Hospitalised: বন্দুকের গুলি ছুটে এলে লাগল পায়ে, আহত গোবিন্দা; আইসিইউতে অভিনেতা
Govinda (Photo Credit: Instagram)

মুম্বই, ১ অক্টোবর: আচমকাই গুলিবিদ্ধ গোবিন্দা (Govinda)। নিজের বন্দুকের গুলি লেগে আহত হন বলিউডের (Bollywood) এই প্রথম সারির অভিনেতা। মুম্বইতে (Mumbai) জুহুর (Juhu) বাড়িতেই গুলি লাগে অভিনেতার শরীরে। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে (Hospital) ভর্তির পরপ্রাথমিক চিকিৎসা শুরু হয় অভিনেতার। আপাতত তিনি বিপদ মুক্ত বলেই জানা যাচ্ছে।

মঙ্গলবার ভোর ৪.৪৫ নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেবেন বলে তৈরি হচ্ছিলেন গোবিন্দা। ওই সময় হঠাৎ করেই তাঁর জুহুর বাড়িতে দুর্ঘটনা ঘটে যায় বলে রিপোর্টে প্রকাশ। আহত হওয়ার পরপরই গোবিন্দাকে মুম্বইয়ের সিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করে নেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Actor Govinda: নিজের বন্দুকের গুলিতে আহত অভিনেতা গোবিন্দ

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, কলকাতায় যাওয়ার জন্য তৈরি হতে গিয়ে হঠাৎ করে নিজের হাত থেকে রিভলভার পড়ে যায় গোবিন্দার। ওই রিভলভার থেকে গুলি ছোটে। যার জেরে অভিনেতা আহত হন বলে জানান ম্যানেজার শশী। গুলি ছুটে গোবিন্দার পায়ে লাগে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা গুলি বের করেন অভিনেতার পা থেকে। আপাতত তিনি বিপদ থেকে মুক্ত করেই চিকিৎসকরা জানান।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গুলি বের করার পর গোবিন্দাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে অভিনেতার পরিবারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).