Gauri Khan: গৌরীর ডিজাইন করা ডাস্টবিনের দাম ১৫ হাজার? ল্যাম্প সেট দেড় লাখ? ট্রোলড শাহরুখ-পত্নী
গৌরী খানের ডিজাইন করা একটি ল্যাম্প সেটের দাম নির্ধারণ করা হয় ১,৫৯,৩০০ করে। গৌরী খানের ডিজাইন করা একাধিক জিনিসের দাম দেখে নেটিজেনদের একাংশের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়।
মুম্বই, ৮ মার্চ: গৌরী খানের (Gauri Khan) ডিজাইন করা ডাস্টবিনের দাম ১৫ হাজার, ১২ হাজার? এবার এমনই একটি খবর ঘিরে চাঞ্চল্য ছড়াল। রেডিট-এর তরফে একটি লিঙ্ক শেয়ার করা হয়। যেখানে গৌরী খানের ডিজাইন করা বলে একটি ডাস্টবিনের দাম দেওয়া হয় ১৫,৩৪০। আর একটি ডাস্টবিন বিক্রির জন্য রাখা হয় ১২,৩৯০ টাকা। অন্যদিকে গৌরী খানের ডিজাইন করা একটি ল্যাম্প সেটের দাম নির্ধারণ করা হয় ১,৫৯,৩০০ করে। গৌরী খানের ডিজাইন করা একাধিক জিনিসের দাম দেখে নেটিজেনদের একাংশের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়।
কেউ বলেন, তিনি ৫০০ টাকা দিয়ে ডাস্টবিন কিনেছেন। কেউ আবার ডাস্টবিনের দাম দেখে চোখ কপালে তোলেন। মধ্যবিত্ত মানুষ কেন এত টাকা খরচ করে শাহরুখ পত্নীর ডিজাইন করা জিনিষপত্র কিনবেন বলে প্রশ্ন তোলেন অনেকে। ফলে এবার প্রকাশ্যে ট্রোলের মুখে পড়েন শাহরুখ-পত্নী গৌরী খান।
(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

