Salman Khan: সলমন খানের প্রথম প্রেমিকা কিয়ারার কে জানেন? অবাক হবেন
সলমনও তাঁদের পরিবারের অঙ্গ ভেবে শাহিনের বাড়ির তরফেও তাঁকে পছন্দ করা হত। এরপর শাহিন এবং সলমনের সম্পর্কের মাঝে সঙ্গীতা বিজলানির আগমণ হয়।
মুম্বই, ২৬ জুন: সলমন খানের (Salman Khan) প্রথম বান্ধবী শাহিন কিয়ারা আদবানির (Kiara Advani) মাসি। কিয়ারার মাসি শাহিনের সঙ্গেই সলমন খান প্রথম সম্পর্কে জড়ান। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসে। জানা যায়, কিয়ারার মা জেনেভিবভ আদবানি এবং সলমন খান ব্যান্দ্রায় একসঙ্গে বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে বড় হয়েছেন। কিয়ারা মা এবং সলমন খান প্রায়শই একসঙ্গে সাইকেল চালাতেন কলেজ জীবনে। জেনেভিভ এরপর নিজের বোন শাহিনের সঙ্গে সলমনের পরিচয় করিয়ে দিলে দুজনে সম্পর্কে জড়ান বলে খবর। সলমনের বন্ধু হিসেবে শাহিনকে পছন্দ করতেন খান পরিবারের সদস্যরা।
অন্যদিকে সলমনও তাঁদের পরিবারের অঙ্গ ভেবে শাহিনের বাড়ির তরফেও তাঁকে পছন্দ করা হত। এরপর শাহিন এবং সলমনের সম্পর্কের মাঝে সঙ্গীতা বিজলানির আগমণ হয়। প্রাক্তন ভারত সুন্দরী সঙ্গীতা বিজলানির সঙ্গে সলমনের সম্পর্কের সূত্রপাত হলে, এই দুজনের মাঝ থেকে শাহিন সরে যান বলে খবর।
(The above story first appeared on LatestLY on Jun 26, 2023 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

