Diwali 2022 Video: মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে কাজল, ঐশ্বর্য, মাধুরীর নাচ, দেখুন ভিডিয়ো

মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে আরও গ্ল্যামার যোগ হয় যখন ঐশ্বর্য, কাজল, মাধুরীরা মণীশ মালোহোত্রার পার্টিতে মনের আনন্দে নেচে ওঠেন। ইনস্টাগ্রামে মণীশ মালহোত্রার পার্টির একের পর এক ঝলক শেয়ার করা হলেও, মাধুরী, দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন, কাজলরা যখন একসঙ্গে নেচে ওঠেন, তা যেন আলাদা মাত্রা যোগ করে।

Diwali 2022 Video: মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে কাজল, ঐশ্বর্য, মাধুরীর নাচ, দেখুন ভিডিয়ো
Kajol, Aishwarya, Madhuri (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ অক্টোবর: বৃহস্পতিবার মণীশ মালহোত্রার (Manish Malhotra) দীপাবলি পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড (Bollywood) । বলিউডের জনপ্রিয় ডিজাইনারে দীপাবলি পার্টিতে ঐশ্বর্য রাই বচ্চন থেকে মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডন, কাজল সহ ৯-এর দশকের একের পর এক লাস্যময়ী হাজির হন । ছিলেন করিশ্মা কাপুর, মালাইকা অরোরাও (Malaika Arora)। অন্যদিকে মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে ভিকি কৌশলের হাত ধরে হাজির হন ক্যাটরিনা কাইফ । সবকিছু মিলিয়ে মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বসে যায় চাঁদের হাঁট । অনুষ্ঠানে আরও গ্ল্যামার যোগ হয় যখন ঐশ্বর্য, কাজল, মাধুরীরা মণীশ মালোহোত্রার পার্টিতে মনের আনন্দে নেচে ওঠেন। ইনস্টাগ্রামে মণীশ মালহোত্রার পার্টির একের পর এক ঝলক শেয়ার করা হলেও, মাধুরী, দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন, কাজলরা যখন একসঙ্গে নেচে ওঠেন, তা যেন আলাদা মাত্রা যোগ করে। দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

মণীশ মালহোত্র্রার দীপাবলি পার্টিতে মালাইকা অরোরা, করিশ্মা কাপুরকে দেখা গেলেও, করিনার দেখা মেলেনি । কাজের জন্যই কি করিনা মণীশ মালহোত্রার পার্টি এড়িয়ে যান, সেই প্রশ্নই উঠছে ।

(The above story first appeared on LatestLY on Oct 21, 2022 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).