Raju Srivastava Health Update: ভেন্টিলেটরে অভিনেতা রাজু শ্রীবাস্তব, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা

দিল্লির এইমস (AIIMS)-র ভেন্টিলেটরে রয়েছেন অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। হাসপাতালের তরফ জানানো হয়েছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান গতকাল ট্রেডমিলে দৌড়নোর সময় বুকে ব্যথা অনুভব করেন এবং পড়ে যান। দ্রুত তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে দুবার সিপিআর দেওয়া হয়। পরে এনজিওপ্লাস্টি করা হয়। এরপর ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়।

Raju Srivastava Health Update: ভেন্টিলেটরে অভিনেতা রাজু শ্রীবাস্তব, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা
Comedian Raju Srivastava (Photo: ANI)

নতুন দিল্লি, ১১ অগাস্ট: দিল্লির এইমস (AIIMS)-র ভেন্টিলেটরে রয়েছেন অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। হাসপাতালের তরফ জানানো হয়েছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান গতকাল ট্রেডমিলে দৌড়নোর সময় বুকে ব্যথা অনুভব করেন এবং পড়ে যান। দ্রুত তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে দুবার সিপিআর দেওয়া হয়। পরে এনজিওপ্লাস্টি করা হয়। এরপর ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, বর্তমানে নীতীশ ন্যায়ের নেতৃত্বে কার্ডিওলজি এবং জরুরি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে রাজু। তাঁর প্রতি সবসময় নজর রাখা হচ্ছে। আরও পড়ুন: Shilpa Shetty: ছবির শ্যুটিং চলাকালীন পা ভাঙলেন শিল্পা শেট্টী কুন্দ্রা, হাসপাতালের হুইল চেয়ারে বসে দিলেন ছবি

রাজু শ্রীবাস্তবের ভাই আশিস শ্রীবাস্তব বলেন, "উত্তরপ্রদেশ ফিল্ম বোর্ডের চেয়ারম্যান রাজু শ্রীবাস্ত দিল্লি গিয়েছিলেন কয়েকজন নেতার সঙ্গে দেখা করতে। দিল্লিতে গিয়েও তিনি জিমে যাচ্ছিলেন। গতকাল ওয়ার্কআউট করার তিনি হৃদরোগে আক্রান্ত হন।"

(The above story first appeared on LatestLY on Aug 11, 2022 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).