Aishwarya Rai In Cannes 2023: 'রানি এসেছেন, সবাই বাড়ি যান', কানে রাই হাজির হতেই মন্তব্য অনুরাগীদের

রানি হাজির কান-এ এবার সবাই বাড়িতে যান বলে অনেকে মন্তব্য করেন। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে এবারও নিজের লুকে প্রত্যেককে মুগ্ধ করে দেন ঐশ্বর্য রাই বচ্চন।

Aishwarya Rai In Cannes 2023: 'রানি এসেছেন, সবাই বাড়ি যান', কানে রাই হাজির হতেই মন্তব্য অনুরাগীদের
Aishwarya Rai (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ মে: অবশেষে কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন ঐশ্বর্য রাই বচ্চন। কালো এবং সিলভার গাউন পরে কানের (Cannes)  গাল গালিচায় হাজির হন ঐশ্বর্য (Aishwarya Rai )। রাইয়ের কানের লুক দেখে আপ্লুত তাঁর অসংখ্য অনুরাগী। রানি হাজির কান-এ এবার সবাই বাড়িতে যান বলে অনেকে মন্তব্য করেন। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে এবারও নিজের লুকে প্রত্যেককে মুগ্ধ করে দেন ঐশ্বর্য রাই বচ্চন।প্রসঙ্গত আরাধ্যার হাত ধরে ঐশ্বর্য যখন কান-এর উদ্দেশে রওনা দেন, তখন রাইকে কটাক্ষ করেন অনেকে।Ponniyin Selvan: বিপদ বাড়ল, পন্নিয়িন সেলভানের প্রযোজনা সংস্থার অফিসে ইডির তল্লাশি

গ্ল্যামারাস অবতারে ঐশ্বর্য...

এমনকী ঐশ্বর্য এবং আরাধ্যার লুক এবার পালটানো উচিত বলেও মন্তব্য করেন অনেকে। সমস্ত সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে কানের রেড কার্পেটে রানি সেজে হাজির বলিউড অভিনেত্রী। যা দেখে উৎফুল্ল প্রায় গোটা বলিউড।

(The above story first appeared on LatestLY on May 19, 2023 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).