Vidya Balan: একেবারে পালটে গেলেন বিদ্যা বালান, 'ভুল ভুলাইয়া থ্রি' মুক্তির আগে চমক

Vidya Balan: একেবারে পালটে গেলেন বিদ্যা বালান, 'ভুল ভুলাইয়া থ্রি' মুক্তির আগে চমক
Vidya Balan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ অক্টোবর: আর কয়েক দিনের মধ্যে মুক্তি পাচ্ছে ভুল ভুলাইয়া থ্রি। যেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিদ্যা বালান। ভুল ভুলাইয়া পার্ট ওয়ান থেকে শুরু করে থ্রি পর্যন্ত, বিদ্যা বালানকে (Vidya Balan) ছাড়া কোনও সিজন ভাবাই যায় না। এবারও ভুল ভুলাইয়া থ্রি-তে মঞ্জুলিকার ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা। তবে এবার কার্যত অন্য রূপে দর্শকের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী। যেখানে বিদ্যা বালান ওজন কমিয়ে ফেলেন আশ্চর্য উপায়ে। নির্দিষ্ট ডায়েট মেনে খাবার খেয়ে বিদ্যা নিজের ওজন কমান বলে জানান। নিজের ওজন কমাতে একটি সংস্থার ঠিক করে দেওয়া দেওয়া নির্দিষ্ট ধরনের খাবার খেয়েই তরতরিয়ে ওজন ঝরান বলিউডের এই অভিনেত্রী।

নায়িকার কথায় গোটা জীবন ধরে তিনি নিজের বেশি ওজনের সঙ্গে লড়াই করে এসেছেন। সব সময় তাঁকে মোটা ডাক শুনতে হত। গোটা জীবন ধরে নিরামিষ খাবার খেয়েও কীভাবে তাঁর ওজন বেড়ে যেত চজলদি, তা কখনও বিদ্যা বুঝতে পারেননি বলে জানান। তাই এবার সংশ্লিষ্ট সংস্থার দেওয়া ডায়েট চার্ট অনুসরণ করে নিজের ওজন ঝরিয়েছেন বলে জানান বিদ্যা বালান।

(The above story first appeared on LatestLY on Oct 28, 2024 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).