Rhea Chakraborty: মানসিকভাবে বিধ্বস্ত রিয়া রুটি, ক্যাপসিকাম সেদ্ধ খেয়ে দিন কাটিয়েছেন, প্রকাশ অভিনেত্রীর

তবে রিয়া অনেক ভাল অবস্থায় ছিলেন পারিবারিক দিক থেকে। জেলে তাঁরএমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়, যাঁদের বাড়ির লোকের মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না বলে জানান অভিনেত্রী।

Rhea Chakraborty: মানসিকভাবে বিধ্বস্ত রিয়া রুটি, ক্যাপসিকাম সেদ্ধ খেয়ে দিন কাটিয়েছেন, প্রকাশ অভিনেত্রীর
Rhea Chakraborty (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ জানুয়ারি: জেলে (Jail)  থাকাকালীন কী অবস্থা হয়েছিল, এবার সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। লেখক চেতন ভগতের একটি অনুষ্ঠানে তাঁর মুখোমুখি হয়ে রিয়া জেল জীবনের একাধিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, জেলে যখন যান, সেই সময় মানসিকভাবে পুরো বিধ্বস্ত হয়ে যান। শারীরিকভাবে তাঁর যত না কষ্ট হয়, তার চর্তুগুন কষ্ট হয় মানসিক দিক থেকে। এমন অনেকদিন হয়েছে, খেয়ের চোটে তিনি কুকড়ে গিয়েছেন। কষ্ট পেয়েছেন। এমনই একদিনে তাঁকে রুটি আর ক্যাপসিকাম খেতে দেওয়া হয়। সেই ক্যাপসিকাম এমন ছিল, যা শুধুমাত্র জলে সেদ্ধ করা ছিল। সেই রুটি আর ক্যাপসিকাম খেয়ে তিনি দিন কাটিয়েছেন। কারণ ওই সময় খিদেতে অন্য খাবার তিনি পেতেন না। তবে তিনি অনেক ভাল অবস্থায় ছিলেন পারিবারিক দিক থেকে। জেলে তাঁরএমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়, যাঁদের বাড়ির লোকের মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না। সেই দিক থেকে তিনি ভাগ্যবান। বাড়ির লোক যেমন সব সময় তাঁর পাশে ছিলেন, তেমনি বন্ধুরাও  মানসিক দিক থেকে তাঁর পাশে সব সময় ছিলেন বলে জানান রিয়া। এমন একাধিক জেল জীবনের অভিজ্ঞতার কথা এবার প্রকাশ করেন রিয়া চক্রবর্তী।

আরও পড়ুন: Rhea Chakraborty Video: 'জয় শ্রীরাম' ধ্বনির মাঝে দুবাইয়ের মন্দিরে হাজির রিয়া চক্রবর্তী, দেখুন

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। ওই সময় সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে কটাক্ষের জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন রিয়া চক্রবর্তী।

(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).