Rhea Chakraborty Dating Bunty Sajdeh: সুশান্ত নেই, সোনাক্ষীর প্রাক্তন বান্টির সঙ্গে সম্পর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী? জল্পনা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে নিয়ে উত্তাল সংবাদমাধ্যম, সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়ান বান্টি। সুশান্তের মৃত্যুর পর যত বিতর্কই হোক না কেন, তা যাতে কোনওভাবে রিয়া চক্রবর্তীর উপর প্রভাব ফেলতে না পারে, তার জন্য সব সময় সচেষ্ট ছিলেন বান্টি সচদেহ। ওই ঘটনার পর থেকেই বান্টি সচদেহর সঙ্গে রিয়া চক্রবর্তী সম্পর্কে জড়ান বলে খবর।
মুম্বই, ৮ ডিসেম্বর: বান্টি সচদেহ-র (Bunty Sajdeh) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমন খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে জল্পনা ছড়ায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যাতে কোনও বিতর্ক না ছড়ায়, সে বিষয়ে সতর্ক রিয়া চক্রবর্তী। সেই কারণেই রিয়া চক্রবর্তী এবং বান্টি সচদেহ নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে এক সময় সম্পর্কে জড়ান বান্টি সচদেহ। সোনাক্ষীর সঙ্গে বিচ্ছেদের পর এবার রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান বান্টি। তবে সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর পর রিয়াকে জড়িয়ে যাতে আর কোনও বিতর্ক না হয়, সে বিষয়ে সজাগ অভিনেত্রী। ফলে বান্টি সচদেহ বা রিয়া চক্রবর্তী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত।
জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে নিয়ে উত্তাল সংবাদমাধ্যম, সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়ান বান্টি। সুশান্তের মৃত্যুর পর যত বিতর্কই হোক না কেন, তা যাতে কোনওভাবে রিয়া চক্রবর্তীর উপর প্রভাব ফেলতে না পারে, তার জন্য সব সময় সচেষ্ট ছিলেন বান্টি সচদেহ। ওই ঘটনার পর থেকেই বান্টি সচদেহর সঙ্গে রিয়া চক্রবর্তী সম্পর্কে জড়ান বলে খবর।
তবে কেউ যাতে রিয়া এবং বান্টিক সম্পর্কের আভাস না পান, সে বিষয়ে সদা সতর্ক তাঁরা। তা সত্ত্বেও এবার প্রকাশ্যে এল বলিউডের ওরও এক জুটির সম্পর্কের সাতকাঁহন।
(The above story first appeared on LatestLY on Dec 08, 2022 05:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

