Kangana Ranaut: 'করোনাও কঙ্গনাকে ভয় পায়', মাস্ক না পরায় কড়া সমালোচনার মুখে 'কুইন'

করোনার তৃতীয় ঢেউয়ের ভয়ে যখন গোটা দেশ কাঁপছে, সেই সময় কঙ্গনা কেন মাস্ক পরেননি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷ কেউ আবার কটাক্ষের সুরে বলতে শুরু করেন, করোনাও কঙ্গনাকে ভয় পায়৷

Kangana Ranaut: 'করোনাও কঙ্গনাকে ভয় পায়', মাস্ক না পরায় কড়া সমালোচনার মুখে 'কুইন'
Kangana Ranaut (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ সেপ্টেম্বর: ফের নেটিজেনদের (Netizen) একাংশের কটাক্ষের মুখে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)৷ করোনার মধ্যে কঙ্গনা কেন মাস্ক পরেননি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেট জনতা৷

মঙ্গলবার মুম্বই (Mumbai) বিমানবন্দরে দেখা যায় কঙ্গনা রানাউতকে৷ সাদা রঙের সালওয়ার কামিজে সেজে বিমানবন্দরে হাজির হন বলিউড (Bollywood) অভিনেত্রী৷ সাদা রঙের সালওয়ারের পাশাপাশি কঙ্গনার চোখ আঁটা ছিল রোদ চশমায়৷ এ পর্যন্ত সব ঠিকই ছিল তবে, অভিনেত্রীর মুখে কেন মাস্ক নেই, তা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়৷

আরও পড়ুন: Ranbir Kapoor Birthday: রণবীর তাঁর 'হৃদস্পন্দন', ছেলের জন্মদিনে আদর নীতুর

দেখুন কঙ্গনাকে...

 

 

View this post on Instagram

 

করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) ভয়ে যখন গোটা দেশ কাঁপছে, সেই সময় কঙ্গনা কেন মাস্ক পরেননি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷ কেউ আবার কটাক্ষের সুরে বলতে শুরু করেন, করোনাও কঙ্গনাকে ভয় পায়৷ কেউ আবার বলতে শুরু করেন, কঙ্গনা কখনওই মাস্ক পরেন না৷ কেউ আবার বলতে শুরু করেন, মাস্ক না পরে বিমানবন্দরে এসে কঙ্গনা ভিক্টরি চিহ্ন কেন দেখাচ্ছেন৷ সবকিছু মিলিয়ে মাস্ক ছাড়া মুম্বই বিমানবন্দর হাজির হয়ে একের পর এক জোরাল কটাক্ষের মুখে পড়েন বলিউড 'কুইন'৷

(The above story first appeared on LatestLY on Sep 28, 2021 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).