Jacqueliene Fernandez: জ্যাকলিন ফার্নান্ডেজের বহুতলে আগুন, নায়িকার অনুরাগীদের চিন্তার মাঝে কী জানা গেল
নিজের সোশ্যাল হ্যান্ডেলে জ্যাকলিন আরও জানান, তিনি বর্তমানে কলম্বোয় রয়েছেন। লিজেন্ডস ক্রিকেট লিগ উপলক্ষ্যে কলম্বোয় রয়েছেন তিনি। ফলে আগুনের খবর পেয়ে ব্যাস্ত হয়ে উঠেছিলেন প্রথমে।
মুম্বই, ৮ মার্চ: জ্যাকলিন ফার্নান্ডেজের ( Jacqueliene Fernandez ) মুম্বইয়ের (Mumbai) পালি হিলের অ্যাপার্টমেন্টে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পালি হিলের অ্যাপার্টমেন্টে আগুন লাগলেও প্রত্যেকে সুস্থ আছেন, নিরাপদে রয়েছেন। ওই বহুতলের সমস্ত মানুষ এবং পোষ্যকে নিরাপদে সেখান থেকে সরানো হয়েছে বলে জানান জ্যাকলিন।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে জ্যাকলিন আরও জানান, তিনি বর্তমানে কলম্বোয় রয়েছেন। লিজেন্ডস ক্রিকেট লিগ উপলক্ষ্যে কলম্বোয় রয়েছেন তিনি। ফলে আগুনের খবর পেয়ে ব্যাস্ত হয়ে উঠেছিলেন প্রথমে। তবে পরে জানতে পারেন, ওই বহুতলের প্রত্যেকে ভাল আছেন।
পালি হিলের ওই অ্যাপার্টমেন্টে আগুনের খবরে যেভাবে অনুরাগী এবং ভক্তরা তাঁর খবর নেন, তাতে তিনি আপ্লুত। প্রত্যেককে ধন্যবাদ জানান জ্যাকলিন। পাশাপাশি অনুরাগীরা যেন সব সময় এভাবেই তাঁর পাশে থাকেন, সঙ্গে থাকেন বলেও আশা প্রকাশ করেন বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী।
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

