Ankita Lokhande In Bigg Boss 17: বার বার সুশান্তকে নিয়ে কথা বলো না, অঙ্কিতাকে সতর্কতা
সুশান্তের কতটা মেধাবী ছিলেন, তার ভাল কাজ সম্পর্কে তিনি সব সময় কথা বলেন বলে জানান অঙ্কিতা। তা সত্ত্বেও অভিনেত্রীর মা বন্দনা বলেন, সবাই ভিকি জৈনের মত হয় না। তাই সুশান্তের সম্পর্কে কথা সবাই যে ভালভাবে নেবে এমন ভাবার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন অভিনেত্রীর মা বন্দনা লোখন্ডে ।
মুম্বই, ১২ জানুয়ারি: সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh rajput) নিয়ে কথা বলো না। বার বার সুশান্তের প্রসঙ্গ উঠে এলে, সবাই ভালভাবে তা নেবে না। ভিকি জৈনের (Vicky Jain) বাড়ির লোকজনও বিষয়টিকে একেবারেই ভালভাবে হয়ত নিচ্ছেন না। বিগ বসের ঘরে প্রবেশ করে মেয়ে অঙ্কিতা লোখন্ডেকে এভাবেই সাবধান করলেন অভিনেত্রীর মা। যার উত্তরে অঙ্কিতা (Ankita Lokhande) বলেন, সুশান্তের সম্পর্কে তিনি কখনও কোনও খারাপ কথা বলেননি। সুশান্তের কতটা মেধাবী ছিলেন, তার ভাল কাজ সম্পর্কে তিনি সব সময় কথা বলেন বলে জানান অঙ্কিতা। তা সত্ত্বেও অভিনেত্রীর মা বন্দনা বলেন, সবাই ভিকি জৈনের মত হয় না। তাই সুশান্তের সম্পর্কে কথা সবাই যে ভালভাবে নেবে এমন ভাবার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন অভিনেত্রীর মা বন্দনা লোখন্ডে ।
প্রসঙ্গত বিগ বসের ঘরে প্রায়শই মুনাওয়ার ফারুকি এবং অভিষেকের সামনে সুশান্তের প্রসঙ্গ তোলেন অঙ্কিতা। সুশান্ত কেমন ছিলেন, সে বিষয়ে কথা বলতে শোনা যায় অঙ্কিতাকে। এবার যা নিয়ে অভিনেত্রীকে সাবধান করেন অঙ্কিতার মা।
(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

