Bigg Boss 17: সাহস ছিল না, শেষকৃত্যে সুশান্তকে শেষবারের মত দেখতে যেতে পারেননি অঙ্কিতা

Bigg Boss 17: সাহস ছিল না, শেষকৃত্যে সুশান্তকে শেষবারের মত দেখতে যেতে পারেননি অঙ্কিতা
Ankita Lokhande, Sushant Singh Rajput (Photo Credit: File Photo)

ভিকি জৈন বার বার বলা সত্ত্বেও তিনি সুশান্ত সিং রাজপুতকে শেষবারের জন্য দেখতে যাননি। ভিকি জৈন বার বার বলেছিলেন, তা সত্ত্বেও তিনি সুশান্তকে কোনওভাবেই শেষ মুহূর্তে দেখতে যাওয়ার সাহস পাননি। বিগ বসের ঘরে মুনাওয়ার ফারুকির সঙ্গে কথার ফাঁকে এমনই জানান অঙ্কিতা লোখন্ডে। অঙ্কিতা বলেন, সুশান্ত খুব ভাল একজন মানুষ ছিলেন। তিনি ভাবতেই পারেন না, কীভাবে তিনি বলেন, সুশান্ত ছিলেন। এখন অভ্যেসের বশবর্তী হয়ে তাও সুশান্ত ভাল মানুষ ছিলেন বলতে পারেন কিন্তু এর আগে তা একেবারেই পারতেন না বলে জানান অঙ্কিতা। প্রসঙ্গত অঙ্কিতা লোখন্ডের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে বিচ্ছেদ হয় সুশান্ত সিং রাজপুতের। অঙ্কিতার কাছ থেকে সরে যাওয়ার পরও অভিনেত্রী সুশান্তের জন্য টানা ২ বছর ধরে অপেক্ষা করেছিলেন বলে বিগ বসের ঘরে জানান।

 

(The above story first appeared on LatestLY on Nov 21, 2023 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).