Bhumi Pednekar: নতুন বছরে দর্শকদের জন্যে উপহারের ডালি সাজিয়ে রেখেছেন ভূমি পেডনেকর
একটি নয় দুটি নয়। ছয়টি ছবির জন্যে স্বাক্ষর করেছেন নায়িকা। ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে
মুম্বই, ৪ জানুয়ারিঃ নতুন বছর বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের (Bhumi Pednekar) জন্যে বেশ সুখকর হতে চলছে। একটি নয় দুটি নয়। ছয়টি ছবির জন্যে স্বাক্ষর করেছেন নায়িকা। ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে নায়িকার ছয়টি ছবি। একজন শিল্পী হিসাবে ২০২৩ সালটা তাঁর কাছে অত্যন্ত গর্বের, এমনটাই মনে করছেন নায়িকা।
২০২৩ সালে ভূমি পেডনেকর অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি গুলি হল, ভিড় (Bheed), ‘দ্য লেডি কিলার’ (The Lady Killer), ‘আফওয়া' (Afwaah), ‘ভাকশাক’ (Bhakshak), ‘মেরে হাসবেন্ড কি বিবি’ (Mere Husband ki Biwi)। ছয়টি ছবি এবং তাঁদের মুক্তি নিয়ে বছরভর ভীষণ ব্যস্ত থাকবেন অভিনেত্রী। তবে একজন শিল্পী হিসাবে এই বছরটা তাঁর জন্যে বিশেষ হয়ে থাকতে চলেছে। নায়িকার কথায়, ‘ছয়টি ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে সমগ্র বিশ্বে জানাতে চাই ২০২৩ সালটা চলচ্চিত্র দুনিয়ায় আমার হয়ে থাকবে’।
নায়িকার সংযোজন, ‘এই ছয়টি ছবির মধ্যে দিয়ে দর্শক ছয়টি ভিন্ন ভূমিকে দেখতে পাবে পর্দায়। যা আমাকে আরও বেশি করে ভালো লাগাচ্ছে। ছয় রকমের চরিত্র আমি ফুটিয়ে তুলবো পর্দায়। যা একজন শিল্পী হিসাবে আমাকে আরও বেশি উৎসাহ জোগাচ্ছে’।
নতুন বছরে নায়িকার কেবলই চাওয়া বলতে দর্শকদের নিজের ছবির মধ্যে দিয়ে আনন্দ দেওয়া। ভূমির কথায়, ‘আমি শুধু চাই এই ছয়টি ছবির মধ্যে দিয়ে দর্শকদের আনন্দ দিতে। যা আমাকে ভারতের সেরা অভিনেতা হওয়ার স্বপ্নের দিকে কিছুটা এগিয়ে দেবে। আমি জানি এটা মোটেও সহজ হবে না। কিন্তু আমি নিজের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা টুকু করব’। আসন্ন ছয়টি ছবির জন্যে অভিনেত্রী যেমন উত্তেজিত তেমনই নায়িকার ভক্তরা উৎসুক।
(The above story first appeared on LatestLY on Jan 04, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

