Bhool Bhulaiyaa 3 Box Office Day 1: রেকর্ড ভাঙা ব্যবসা কার্তিকের, কোথায় দাঁড়িয়ে ভুল ভুলাইয়া থ্রি-র প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ
ছবিকে ব্যবসার দিক থেকে অনেকটা এগিয়ে দিয়েছে কলকাতা এবং দিল্লি এনসিআর। সন্ধ্যা এবং রাতের শো মিলিয়ে কলকাতার প্রায় ৯৫ শতাংশ প্রেক্ষাগৃহ ছিল ভুল ভুলাইয় থ্রি-র দখলে।
মুম্বই, ২ নভেম্বরঃ দিওয়ালিতে (Diwali 2024) মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan), বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি অভিনীত ভুল ভুলাইয়া থ্রি (Bhool Bhulaiyaa 3)। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই মুক্তির অপেক্ষায় দিন গুনছিল দর্শক মহল। শুক্রবার ১ নভেম্বর মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির তৃতীয় সিরিজ। মুক্তির প্রথম দিনেই দেশ জুড়ে বক্স অফিসে (Bhool Bhulaiyaa 3 Box Office Day 1) ৩৫ কোটি টাকার ব্যবসা ছাড়াল পরিচালক অনীশ বাজমির ছবি।
একাধিক রিপোর্ট অনুসারে, ভুল ভুলাইয়া থ্রি মুক্তির আগেই অগ্রিম বুকিং থেকেই ১৬ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনে কার্তিকের ছবির বক্স অফিস সংগ্রহ (Bhool Bhulaiyaa 3 Box Office Day 1) ৩৬ থেকে ৩৮ কোটি টাকা। ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো অর্থাৎ সকালের শো'এর দর্শক সংখ্যা ছিল প্রায় ৫০.৬৭ শতাংশ। দুপুরের শো'য়ের দর্শক সংখ্যা ৮১.৮৬ শতাংশ। সন্ধ্যের শো'এর দর্শক সংখ্যা ছিল ৮৩.৯০ শতাংশ। এবং রাতের শো'তে ছিল সর্বাধিক দর্শক, ৮৪.৭৭ শতাংশ।
ভুল ভুলাইয়া থ্রি-র প্রথম দিনের ব্যবসার অঙ্ক (Bhool Bhulaiyaa 3 Box Office Day 1) বেশ সন্তুষ্টজনক। তবে এই দিল্লির ক্ষেত্রে সেই সংখ্যাটি ৯৪ শতাংশ। চণ্ডীগড় (৯৩%), ভোপাল (৯০%), মুমবাই (৮৮%) এবং আহমেদাবাদ (৮৫%)। দেশব্যাপী প্রায় ১০,০০০টি স্ক্রিনে চলেছে এই ছবি।
উল্লেখ্য, কার্তিক অভিনীত ভুল ভুলাইয়া ২ প্রথম দিনে ব্যবসা করেছিল ১৪.১১ কোটি টাকা। সেটিই ছিল অভিনেতার প্রথম দিনের বক্স অফিসের সর্বাধিক ব্যবসা। তবে ভুল ভুলাইয়া ৩-র হাত ধরে নিজের সেই রেকর্ড ভাঙলেন কার্তিক।
(The above story first appeared on LatestLY on Aug 14, 9685 05:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

