Hero Alom On Deepika Padukone: বাংলাদেশের হিরো আলমের মনে শুধুই নায়িকা দীপিকা

দীপিকা পাড়ুকোনের সঙ্গে হিরো আলমের অভিনয়ের ইচ্ছার কথা শুনে অবাক হয়ে যান সবাই। যদিও সবাই অবাক হলেও, হিরো আলম নিজের ইচ্ছায় স্থির। বিভিন্ন সময়ে একাধিক বিতর্ক নিয়ে প্রকাশ পায় হিরো আলমের খবর। এবারও তার অন্যথা হয়নি।

Hero Alom On Deepika Padukone: বাংলাদেশের হিরো আলমের মনে শুধুই নায়িকা দীপিকা
Hero Alom, Deepika Padukone (Photo Credit: Instagram)

কলকাতা, ২৩ নভেম্বর: দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে অভিনয় করতে চান। এবার এভাবেই নিজের মনের ইচ্ছা প্রকাশ করলেন বাংলাদেশের (Hero Alom)  চর্চিত ইউটিউবার হিরো আলম। সম্প্রতি মুর্শিদাবাদে হাজির হয়ে বলি নায়িকার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন হিরো আলম। মুর্শিদাবাদে হাজির হয়ে ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান বলে জানান জনপ্রিয় ইউটিউবার। তবে দীপিকা পাড়ুকোন তাঁর বিপরীতে থাকলে, তবেই তিনি ভারতীয় ছবিতে অভিনয় করবেন বলে জানান।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে হিরো আলমের অভিনয়ের ইচ্ছার কথা শুনে অবাক হয়ে যান সবাই। যদিও সবাই অবাক হলেও, হিরো আলম নিজের ইচ্ছায় স্থির। বিভিন্ন সময়ে একাধিক বিতর্ক নিয়ে প্রকাশ পায় হিরো আলমের খবর। কখনও বেসুরো রবীন্দ্র সঙ্গীত গান। আবার কখনও ইউটিউবার স্যান্ডি সাহার সঙ্গে তাঁর ভিডিয়ো নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

(The above story first appeared on LatestLY on Nov 23, 2022 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).