Baap: কে কার ‘বাপ’ বোঝা মুশকিল, শুটিং পর্বের দৃশ্য প্রকশ্যে আসতেই উন্মাদনে দর্শকমহলে

Baap: কে কার ‘বাপ’ বোঝা মুশকিল, শুটিং পর্বের দৃশ্য প্রকশ্যে আসতেই উন্মাদনে দর্শকমহলে
Baap Movie Shooting (Photo Credit: Twitter)

মুম্বই, ২৫ নভেম্বরঃ বলিউডের তাবড় তাবড় কিছু তারকা নিয়ে আসছে নতুন ছবি ‘বাপ’ (Baap)। অ্যাকশন-কমেডিতে ভরপুর এই ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সানি দেওল (Sunny Deol), জ্যাকি শ্রফ (Jackie Shroff)। দীর্ঘদিন পর দর্শক এমন এক তারকাখচিত ছবি উপহার পেতে চলেছে।

নব্বইয়ের তারকা সমন্বিত এই ছবির পরিচালনা করছেন বিবেক চৌহান (Vivek Chauhan)। জোরকদমে চলছে ছবির শুটিংয়ের কাজও। সম্প্রতি সঞ্জয় দত্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেন ছবির (Baap) শুটিংয়ের কিছু মুহুর্ত। সঙ্গে লেখেন, “পর্দার সামনে তো আমরা কামাল করি, কিন্তু পর্দার পিছনে কী করি? তা নিজেরাই দেখে নিন”।

দেখুন 'বাপ' এর শুটিংয়ের মুহূর্তঃ 

সঞ্জয় দত্তের শেয়ার করা শুটিং সেটের এই ভিডিয়ো দেখে উন্মাদনার শেষ নেই দর্শকমহলের। এই ছবিই হয়তো বলিউডের ধসে যাওয়া অট্টালিকা ধ্বজা তুলে ধরতে পারবে। আশায় বুক বাঁধছে নির্মাতারা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বাপ’ (Baap)।

(The above story first appeared on LatestLY on Nov 25, 2022 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).