Ayesha Takia: দয়া করে তাকাবেন না, চরম ট্রোলিংয়ের মুখে জবাব আয়েষা টাকিয়ার
আয়েষা বলেন, তাঁর বোন হাসপাতালে ভর্তি। সেই কারণে তড়িঘড়ি তাঁকে গোয়ায় ছুটে যেতে হয়। মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখে পাপারাৎজি থামান। কয়েক সেকেন্ড যাতে তিনি ক্যামেরার সামনে পোজ দেন, সে বিষয়ে অনুরোধ জানানো হয়।
মুম্বই, ১৯ ফেব্রুয়ারি: সম্প্রতি মুম্বই বিমানবন্দরে (Mumbai) দেখা যায় অভিনেত্রী আয়েষা টাকিয়াকে ( Ayesha Takia)। ছেলে মিখাইলকে নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা যায় আয়েষাকে। 'ওয়ান্টেড' অভিনেত্রীকে স্বপুত্র মুম্বই বিমানবন্দরে দেখা যায়, তা নিয়ে নানা মুনির নানা মত শোনা যায়। আয়েষাকে কেন এমন দেখতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। চরম সমালোচনা এবং কটাক্ষের মুখে শেষ পর্যন্ত ট্রোলিংয়ের জবাব দেন আয়েষা টাকিয়া।
অভিনেত্রী বলেন, তাঁর বোন হাসপাতালে ভর্তি। সেই কারণে তড়িঘড়ি তাঁকে গোয়ায় ছুটে যেতে হয়। মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখে পাপারাৎজি থামান। কয়েক সেকেন্ড যাতে তিনি ক্যামেরার সামনে পোজ দেন, সে বিষয়ে অনুরোধ জানানো হয়। তার মাঝেই শুরু হয় এত সমালোচনা। তাঁর দিকে যাতে কেউ আর ফিরে না তাকান, সে বিষয়ে প্রত্যেককে অনুরোধ জানান আয়েষা।
আরও পড়ুন: Ayesha Takia: চেহারার একি হাল! চেনা দায় সলমনের অভিনেত্রী আয়েশা টাকিয়াকে
দেখুন কী লিখলেন আয়েষা টাকিয়া...
View this post on Instagram
শুধু তাই নয়, তাঁকে কেমন দেখতে হবে, তা নিয়ে যাতে কেউ মাথা না ঘামান, সে বিষয়েও সমালোচকদের জবাব দেন সলমন খানের ওয়ান্টেডের নায়িকা।
(The above story first appeared on LatestLY on Feb 19, 2024 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

