Athiya Shetty -KL Rahul's Wedding: রাহুলের সঙ্গে আথিয়ার সাতপাকের সময় হু হু করে কেঁদে ফেললেন সুনীল শেট্টি
কাজের জগৎ হোক কিংবা ব্যক্তিগত জীবন, সুনীল শেট্টি সর্বদা যেন কুল আন্না ইমেজে নিজেকে প্রকাশ করেন। তবে মেয়ের বিয়ের সময় কেঁদেফেলেন সুনীল শেট্টি।
মুম্বই, ২৪ জানুয়ারি: সোমবার কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আথিয়া শেট্টি (Athiya Shetty) । সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতেই বসে হাই প্রোফাইল বিয়ের আসর। কে এল রাহুলের সঙ্গে আথিয়ার বিয়ের আসরে মেয়ে যখন সাতপাক ঘোরেন, সেই সময় কেঁদে ফেলেন সুনীল শেট্টি। বলিউডলাইফের খবর অনুযায়ী এমনই তথ্য প্রকাশ্যে আসে। কাজের জগৎ হোক কিংবা ব্যক্তিগত জীবন, সুনীল শেট্টি সর্বদা যেন 'কুল আন্না ইমেজে' নিজেকে প্রকাশ করেন। তবে মেয়ের বিয়ের সময় কেঁদে ফেলেন সুনীল শেট্টি (Suniel Shetty)। প্রসঙ্গত আথিয়া, রাহুলের বিয়ের পর সংবাদমাধ্যমের সামনে আসেন সুনীল শেট্টি। হাত জোড় করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। এরপর ছেলে আহান শেট্টির সঙ্গে পাপারাৎজিকে মিষ্টি খাওয়াতে দেখা যায় সুনীল শেট্টিকে।
আরও পড়ুন: Athiya Shetty - KL Rahul Wedding: প্রকাশ্যে আথিয়া শেট্টি, কে এল রাহুলের বিয়ের ছবি, দেখুন
View this post on Instagram
রাহুল, আথিয়ার বিয়ের পর হাই প্রোফাইল দম্পতিকে শুভেচ্ছা জানান ক্রিকেট থেকে বলিউড, প্রত্যেক জায়গার তারকারা।
(The above story first appeared on LatestLY on Jan 24, 2023 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

