Aryan Khan: জামিন পেয়েও ছাড় নেই, মাদক মামলায় শুক্রবার মাঝ রাত পর্যন্ত আরিয়ানকে জিজ্ঞাসাবাদ
৩ অক্টোবর কীভাবে গোয়াগামী প্রমোদতরীতে উঠেছিলেন আরিয়ান খান? তাঁর সঙ্গে কোনও মাদক পাচারকারীর যোগ রয়েছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ান খানকে।
মুম্বই, ১৩ নভেম্বর: মাদক মামলায় (Drug Case) ফের জিজ্ঞাসাবাদ আরিয়ান খানকে (Aryan Khan)। শুক্রবার মাঝ রাত পর্যন্ত শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল।
রিপোর্টে প্রকাশ, ৩ অক্টোবর কীভাবে গোয়াগামী (Goa) প্রমোদতরীতে উঠেছিলেন আরিয়ান খান? তাঁর সঙ্গে কোনও মাদক পাচারকারীর যোগ রয়েছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ান খানকে। শুধু তাই, তাঁকে জামিনে মুক্ত করতে খান পরিবার কারও সঙ্গে যোগাযোগ করেছেন কি না, সে বিষয়েও আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল।
আরও পড়ুন: Narendra Modi: মধ্যপ্রদেশে ৪ ঘণ্টা, জনজাতিদের অনুষ্ঠানে মোদীর উপস্থিতিতে খরচ ২৩ কোটি
এনসিবির (NCB) ডিডিজি জ্ঞানেশ্বর সিং বলেন, তাঁদের তদন্ত চলছে। বিশেষ গুরুত্ব সহকারে এই মামলার তদন্ত এনসিবির তরফে করা হচ্ছে বলে জানান জ্ঞানেশ্বর সিং। এই মামলায় আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ডিজিপি জ্ঞানেশ্বর সিং।
(The above story first appeared on LatestLY on Nov 13, 2021 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

