Arshad Warsi: বিবাহের ২৫ বছর পর আচমকা স্ত্রীকে আইনি স্বীকৃতি অভিনেতা আরশাদ ওয়ারসির

সামনেই দম্পতির ২৫ বছরের বিবাহবার্ষিকী। রজত জয়ন্তী উপলক্ষ্যে একে অপরকে এক বিশেষ উপহার দিলেন আরশাদ এবং মারিয়া। ২৫ বছর দাম্পত্যের পর নিজেদের বিবাহকে আইনের খাতায় স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি।

Arshad Warsi: বিবাহের ২৫ বছর পর আচমকা স্ত্রীকে আইনি স্বীকৃতি অভিনেতা আরশাদ ওয়ারসির
Arshad Warsi and wife Maria Goretti (Photo Credits: X)

মুম্বই, ১২ ফেব্রুয়ারিঃ ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলি অভিনেতা আরশাদ ওয়ারসি (Arshad Warsi)। গির্জায় গিয়ে শাস্ত্র মেনে অভিনেত্রী মারিয়া গরেত্তির (Maria Goretti) সঙ্গে বিয়ে সেরেছিলেন অভিনেতা। কিন্তু খাতায় কমলে তাঁদের বিয়ে নথিভুক্ত ছিল না। তবে সামনেই দম্পতির ২৫ বছরের বিবাহবার্ষিকী। রজত জয়ন্তী উপলক্ষ্যে একে অপরকে এক বিশেষ উপহার দিলেন আরশাদ এবং মারিয়া।

২৫ বছর দাম্পত্যের পর নিজেদের বিবাহকে আইনের খাতায় স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি। যেমন ভাবনা  তেমন কাজ। আদালতে গিয়ে আইনি বিবাহের জন্যে প্রয়োজনীয় নথিপত্র জমা করেন। শেষমেশ  ২৩ জানুয়ারি রেজিস্ট্রি সেরে ফেললেন আরশাদ এবং মারিয়া। ১৪ ফেব্রুয়ারি ২৫'তম বিবাহবার্ষিকীর আগেই রেজিস্ট্রি সেরে নিয়েছেন দম্পতি।

আরশাদ এবং মারিয়ার দুই সন্তান (একটি কন্যা এবং একটি পুত্র) রয়েছে। বিবাহের দীর্ঘ বছর পর আচমকা আইনি বিয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিনেতা বললেন, সম্পত্তি সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যতের জন্য এর গুরুত্ব উপলব্ধি করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

 

(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 06:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).