Arjun Kapoor-Malaika Arora: অর্জুনের হাত ধরে মুম্বই ছাড়লেন মালাইকা, বিয়ে কবে? প্রশ্ন অনুরাগীদের
মালাইকা কবে অর্জুনের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে বেশ কয়েক বছরের সম্পর্কের পর মালাইকা এবং অর্জুন যে জীবনের পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবছেন, তা সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন নায়িকা
মুম্বই, ২৪ জুন: অর্জুনের কাপুরের (Arjun Kapoor) সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়লেন মালাইকা অরোরা (Malaika Arora)। অর্জুনের সঙ্গে মালাইকাকে মুম্বই বিমানবন্দরে দেখে ক্যামেরার ফ্ল্য়াশ ঝলসে উঠতে শুরু করে। জন্মদিনের অবসর যাপনের জন্যই ভালবাসার মানুষকে সঙ্গে নিয়ে ছুটে কাটাতে বেরিয়ে পড়েন অর্জুন কাপুর। তবে ক্যামেরার সামনে পড়েও দুই তারকার কাউকে মুখ খুলতে দেখা যায়নি। প্রসঙ্গত ৩ বছর আগে মালাইকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অর্জুন কাপুরের সঙ্গে নিজের সম্পর্ককে 'অফিসিয়াল' করেন। তারপর থেকেই দুজনের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়।
যদিও মালাইকা কবে অর্জুনের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে বেশ কয়েক বছরের সম্পর্কের পর মালাইকা এবং অর্জুন যে জীবনের পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবছেন, তা সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন নায়িকা।
আরও পড়ুন: Shamshera Trailer: শ্যেনদৃষ্টি রণবীরের, শামসেরার ট্রেলারে পালটে গেলেন ঋষি-পুত্র
এদিকে মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বয়সের তফাৎ নিয়ে বিভিন্ন সময় তাঁদের একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়। যদিও এসব নিয়ে তাঁরা মাথা ঘামাতে যে রাজি নন, নীরবতার মাধ্যমে তা কার্যত স্পষ্ট করে দেন দুই তারকা।
(The above story first appeared on LatestLY on Jun 24, 2022 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

