Arjun Kapoor-Malaika Arora: 'অব মে সিঙ্গল হু', মালাইকা নেই জীবনে, সদর্পে ঘোষণা অর্জুন কাপুরের

২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মালাইকা অরোরার। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। অর্জুন, মালাইকাকে প্রায়শয়ই একসঙ্গে চোখে পড়তে শুরু করে প্রত্যেকের।

Arjun Kapoor-Malaika Arora: 'অব মে সিঙ্গল হু', মালাইকা নেই জীবনে, সদর্পে ঘোষণা অর্জুন কাপুরের
Arjun Kapoor, Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ অক্টোবর: তিনি 'সিঙ্গল'। কারও সঙ্গে কারও সম্পর্ক নেই। এবার এমনই জানালেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। অভিনেতা বলেন, 'নেহি অব মে সিঙ্গল হু, রিল্যাক্স করো।' 'সিংঘম আগেইন'-এর প্রমোশনে হাজির হয়ে নিজের সম্পর্কের কথা খোলসা করেন অর্জুন। যা দেখে কার্যত ফের গুঞ্জন শুরু হয়ে যায়।

২০১৭ সালে আরবাজ খানের (Arbaaz Khan)সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মালাইকা অরোরার (Malaika Arora)। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। অর্জুন, মালাইকাকে প্রায়শয়ই একসঙ্গে চোখে পড়তে শুরু করে প্রত্যেকের। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, তাঁরা যে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, তা স্পষ্ট হয়ে যায়। ২০১৪ সালে হঠাৎ করেই অর্জুন, মালাইকার বিচ্ছেদের খবরে জোর গুঞ্জন শুরু হয়ে  যায়।

আরও পড়ুন: Malaika Arora - Arjun Kapoor Break UP? মালাইকা অরোরা, অর্জুন কাপুরের বিচ্ছেদ? ৫ বছর পর ভাঙল সম্পর্ক

দেখুন কী বললেন অর্জুন কাপুর...

 

কী কারণে অর্জুন, মালাইকার বিচ্ছেদ হল, তা নিয়ে কেউ মুখ খোলেননি। তবে মালাইকা অরোরার অন্য কারও সঙ্গে বিদেশে সময় কাটাতে দেখা যায়। অন্যদিকে অর্জুন কাপুরকেও একা জন্মদিন পালন করতে দেখা যায়। তবে মালাইকার বাবার মৃত্যু হলে, সেখানে পৌঁছে যান অর্জুন। মালাইকার পরিবারের পাশে সব সময় চোখে পড়ে অর্জুন কাপুরকে। যা নিয়ে দুই তারকা আবার জুড়ছেন বলে মনে করা হলেও, শেষ পর্যন্ত তিনি সিঙ্গল বলে প্রকাশ্যে ঘোষণা করে অর্জুন কাপুর।

(The above story first appeared on LatestLY on Oct 29, 2024 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).