Katrina Kaif-Vicky Kaushal: গোপনে বাগদান সেরে ফেললেন ক্যাটরিনা কাইফ-বিকি কৌশল? জোর জল্পনা
গত কয়েক বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে বলিউডে৷ তবে দুই তারকার কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷
মুম্বই, ১৮ অগাস্ট: বাগদান পর্ব সেরে ফেললেন ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল (Vicky Kaushal )? সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে এমনই জল্পনা শুরু হয়েছে৷
জানা যাচ্ছে, একেবারে গোপনে এবং কাছের মানুষদের নিয়ে বাগদান পর্ব সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং বিকি কৌশল৷ দুজনের রোকা সেরিমনিও হয়ে গিয়েছে৷ তবে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি৷ ক্যাটরিনা বা বিকি, দুজনেই মুখে কুলুপ এঁটেছেন৷
সম্প্রতি অনিল কাপুরের (Anil Kapoor) ছেলে হর্ষবর্দ্ধন কাপুর ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের সম্পর্ক নিয়ে মুখ খোলেন৷ বিষয়টি নিয়ে পুরোপুরি খোলসা না করলেও, দুজনকে নিয়ে ইঙ্গিত দেন৷ যা নিয়ে বি টাউনে চর্চাও শুরু হয়ে যায় জোর কদমে৷
আরও পড়ুন: Taslima Nasreen: 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয় বর্বর তালিবান জানে না', আক্রমণ তসলিমার
View this post on Instagram
গত কয়েক বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে বলিউডে (Bollywood)৷ তবে দুই তারকার কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷ রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে বিচ্ছেদের পর সলমন খানের (Salman Khan) ঘনিষ্ঠ বৃত্তে ফিরে যান ক্যটারিনা৷ তবে সলমন এবং ক্যটারিনা একে অপরের ভাল বন্ধু বলে জানা যায়৷ দুজনে একসঙ্গে এক থা টাইগার বা টাইগার জিন্দা হ্যায় কিংবা ভারত-এর মতো ছবি করলেও, ক্যাট বিকির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন৷ যা নিয়ে সলমন খানকে একাধিকবার প্রশ্ন করা হলেও, তিনিও কোনও মন্তব্য করেননি৷
(The above story first appeared on LatestLY on Aug 18, 2021 04:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

