Anurag Kashyap: নবাগতদের সঙ্গে আর সময় নষ্ট করবেন না, বানাবেন না ছবি, হঠাৎ কেন চটলেন পরিচালক অনুরাগ কাশ্যপ?

তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বিনামূল্যে আর কোন নবাগতের সঙ্গে দেখা করবেন না তিনি। নির্দিষ্ট সময়ের জন্যে নির্দিষ্ট মূল্য প্রদান করলে তবেই তিনি দেখা করবেন কারুর সঙ্গে।

Anurag Kashyap: নবাগতদের সঙ্গে আর সময় নষ্ট করবেন না, বানাবেন না ছবি, হঠাৎ কেন চটলেন পরিচালক অনুরাগ কাশ্যপ?
Anurag Kashyap (Photo Credits: Instagram)

মুম্বই, ২৩ মার্চঃ বহু নতুন ছেলে-মেয়েকে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ করে নিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। তাঁর হাত ধরে তারকা হয়ে উঠেছেন বহু 'নিউকামার'। তবে এবার আর কোন নতুন ছেলে মেয়ের সঙ্গে কাজ চাইছেন না তিনি, খানিক স্পষ্ট করেই সে কথা জানিয়ে দিয়েছেন অনুরাগ। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি প্রকাশ করে পরিচালক বললেন, নবাগতদের সঙ্গে অনেক সময় নষ্ট করেছেন। কিন্তু সেভাবে লাভ কিছুই হয়নি। তবে আর না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বিনামূল্যে আর কোন নবাগতের সঙ্গে দেখা করবেন না তিনি। নির্দিষ্ট সময়ের জন্যে নির্দিষ্ট মূল্য প্রদান করলে তবেই তিনি দেখা করবেন কারুর সঙ্গে। যে ব্যক্তি আর্থিক এবং যোগ্যতার দিক থেকে নিজেকে উপযুক্ত মনে করবেন পরিচালক কেবল তাঁদের সঙ্গেই দেখা করবেন।

তাঁর (Anurag Kashyap) সঙ্গে দেখা করার জন্যে মূল্যও বেঁধে দিয়েছেন। পরিচালক জানিয়েছেন, ১০-১৫ মিনিটের সাক্ষাতের জন্যে দিতে হবে ১ লক্ষ টাকা। সময় বেড়ে আধা ঘণ্টা হলে তার জন্যে টাকার অঙ্ক হবে ২ লক্ষ। এবং ১ ঘণ্টার জন্যে সাক্ষাতে টাকার অঙ্ক বেড়ে হবে ৫ লক্ষ।

দেখুন পরিচালকের পোস্ট... 

 

View this post on Instagram

 

A post shared by Anurag Kashyap (@anuragkashyap10)

তবে সর্বদা নবাগত তারকাদের নিয়ে কাজ করাকে গুরুত্ব দেওয়া পরিচালকের (Anurag Kashyap) আচমকা এমন ভোলবদল অবাক করেছে অনেককেই। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা তৈরি হয়েছে।

(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).