Ankita Lokhande: স্বামী জানেন না, কঙ্গনার শোয়ে এসে অঙ্কিতা জানালেন, তিনি 'অন্তঃসত্ত্বা'

বিয়ের পর কঙ্গনার শোয়ে হাজির হন অঙ্কিতা। 'মনিকর্ণিকার' ঝলকারিবাঈকে পাশে পেয়ে কঙ্গনা বলেন, তাঁর শোয়ে হাজির হলে প্রত্যেককে জীবনের কিছু না কিছু গোপণ বিষয় তুলে ধরতে হয়। কঙ্গনার কথায় অঙ্কিতা প্রথমে জানান, তাঁর জীবনে লুকনো কিছু নেই।

Ankita Lokhande: স্বামী জানেন না, কঙ্গনার শোয়ে এসে অঙ্কিতা জানালেন, তিনি 'অন্তঃসত্ত্বা'
Ankita Lokhande, Kangana Ranaut (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ এপ্রিল:  বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হচ্ছেন অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) শো লকআপ-এ (Lock Upp)হাজির হয়ে এমনই দাবি করেন পবিত্র রিসতা অভিনেত্রী। যা শুনে হা হয়ে যান প্রত্যেকে। যদিও পরে অঙ্কিতা জানান, তিনি সবাইকে এপ্রিল ফুল বানিয়েছেন। অঙ্কিতার এপ্রিল ফুলের জবাব শুনে কঙ্গনা বলেন, শিগগিরই যেন অঙ্কিতা মা হন। এপ্রিল ফুল যেন সত্যিতেত পরিণত হয় বলে আশা প্রকাশ করেন কঙ্গনা।

বিষয়টি খুলে বলা যাক তাহলে। বিয়ের পর কঙ্গনার শোয়ে হাজির হন অঙ্কিতা। 'মনিকর্ণিকার' ঝলকারিবাঈকে পাশে পেয়ে কঙ্গনা বলেন, তাঁর শোয়ে হাজির হলে প্রত্যেককে জীবনের কিছু না কিছু গোপণ বিষয় তুলে ধরতে হয়। কঙ্গনার কথায় অঙ্কিতা প্রথমে জানান, তাঁর জীবনে লুকনো কিছু নেই।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন:  Sonam Kapoor: বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট সোনমের, প্রশংসায় ভরালেন অনুরাগীরা

এরপর কঙ্গনা তাঁকে পীড়াপীড়ি করলে অঙ্কিতা বলেন, তিনি অন্তঃসত্ত্বা। এমনকী, স্বামী ভিকি জৈনও এ বিষয়ে কিছু জানেন না। অঙ্কিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে প্রত্যেকে তাঁকে ভালবাসা জানাতে শুরু করলে, তিনি ফের বলেন, সবাইকে এপ্রিল ফুল বানিয়েছেন তিনি। যা শুনে কঙ্গনা বলেন, অঙ্কিতা যেন শিগগিরই মা হতে পারেন। অঙ্কিতা যাতে সবাইকে সুখবর দিতে পারেন, সেই আশা প্রকাশ করেন বলিউড 'কুইন'।

(The above story first appeared on LatestLY on Apr 04, 2022 06:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).