Bigg Boss 17: 'রাতারাতি সবকিছু বদলে গিয়েছিল', সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিগ বসের ঘরে মুখ খুললেন অঙ্কিতা
২০১০ সালে 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে কাজ করার সময়ে প্রেম হয় সুশান্ত এবং অঙ্কিতার। সাত বছরের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন সুশান্ত। সহ প্রতিযোগী মুনাওয়ার ফারুকির সঙ্গে কথোপকথনের সময়ে অঙ্কিতাকে বলতে শোনা যায়, 'এক রাতের মধ্যে আমার জীবনে সব কিছু বদলে গিয়েছিল'।
মুম্বই, ৩১ অক্টোবরঃ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে একসময়ে সম্পর্ক ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের (Ankita Lokhande)। একসঙ্গে ধারাবাহিকে কাজ করার সময়ে দুজনের মধ্যে প্রেম তৈরি হয়। যদিও পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায়। ধারাবাহিক ছেড়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন প্রয়াত অভিনেতা। ধীরে ধীরে তাঁদের সম্পর্কেও ছেদ পড়ে। সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিগ বসের (Bigg Boss 17) ঘরে মুখ খুললেন অঙ্কিতা। সহ প্রতিযোগী মুনাওয়ার ফারুকির (Munawar Faruqui) সঙ্গে কথোপকথনের সময়ে অঙ্কিতাকে বলতে শোনা যায়, 'এক রাতের মধ্যে আমার জীবনে সব কিছু বদলে গিয়েছিল'।
২০১০ সালে 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে কাজ করার সময়ে প্রেম হয় সুশান্ত এবং অঙ্কিতার। সাত বছরের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন সুশান্ত। বিগ বসের ঘরে অঙ্কিতাকে বলতে শোনা গিয়েছে, 'সেই সময়ে কেউ তাঁকে বলেনি, অঙ্কিতার সঙ্গে থেকে যান। সেই কঠিন সময়টা আমি কীভাবে পার করেছি তা আমিই জানি'। সুশান্তের এমন সিদ্ধান্তের পিছনে কোন কারণ ছিল কিনা পালটা জানতে চান মুনাওয়ার। উত্তরে অঙ্কিতা বলেন, 'কোন কারণ ছিল না। রাতারাতি সবকিছু বদলে গিয়েছিল। মানুষ যখন সাফল্যের সিঁড়ি চড়তে থাকে তখন প্রচুর লোক প্রচুর কথা কানে ভরে। তাঁর সিদ্ধান্ত ছিল সেটা। আমি তাঁকে কখনও আটকাইনি'।
দেখুন...
Shweta Singh Kirti .@shwetasinghkirt di kindly watch this latest video of your favourite friend Ankita Lokhande.
Is she talking about SUSHANT SINGH RAJPUT sir?
This is PAIN-ful to watch for SSRians like us atleast.
Di, is this PAIN-ful for you as well?pic.twitter.com/ludwAXpXpw
— Rudrabha (@imrudrabha) October 31, 2023
সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার পিছনে কোন কারণ দেখাননি সুশান্ত, সে কথা এদিন স্পষ্ট করে দিয়েছেন অঙ্কিতা। ২০২০ সালে ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেয় উদ্ধার হয়। অভিনেতার মৃত্যু ঘিরে নানা রহস্য দানা বাঁধে। প্রেমিকা রিয়া চক্রবর্তীকে হাজতবাসও করতে হয়েছে।
(The above story first appeared on LatestLY on Oct 31, 2023 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

