Animal Success Party: বছর শেষে অ্যানিম্যাল-এর ছক্কা, ছবির সাফল্যে গ্র্যান্ড পার্টি, কারা কারা এলেন দেখুন

'অ্যানিম্যাল' তারকাদের পাশাপাশি পার্টিতে হাজির হয়েছিলেন অন্যান্য বলি তারকারাও। স্ত্রী আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে পার্টিতে এসেছিলেন পর্দার অ্যানিম্যাল রণবীর কাপুর। সঙ্গে এসেছিলেন অভিনেতার মা নীতু কাপুর এবং আলিয়ার বাবা মহেশ ভাট।

Animal Success Party: বছর শেষে অ্যানিম্যাল-এর ছক্কা, ছবির সাফল্যে গ্র্যান্ড পার্টি, কারা কারা এলেন দেখুন
Animal Success Party (Photo Credits: Instagram)

মুম্বই, ৭ জানুয়ারিঃ বছর শেষে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' (Animal)। হিন্দি চলচ্চিত্র জগতে এক ছাপ রেখে গেল এই ছবি। ভারতের বাজারে সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবি ব্যবসা করেছে ৫৪৮ কোটি টাকা। বিশ্বব্যাপী অ্যানিম্যালের ব্যবসা প্রায় ৯০০ কোটি ছুঁইছুঁই। ছবির দুর্দান্ত সাফল্যকে উদযাপন করতে গতকাল আয়োজিত হয়েছিল এক পার্টির। 'অ্যানিম্যাল' তারকাদের পাশাপাশি পার্টিতে হাজির হয়েছিলেন অন্যান্য বলি তারকারাও। স্ত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt) সঙ্গে নিয়ে পার্টিতে এসেছিলেন পর্দার অ্যানিম্যাল রণবীর কাপুর (Ranbir Kapoor)। সঙ্গে এসেছিলেন অভিনেতার মা নীতু কাপুর (Neetu Kapoor) এবং আলিয়ার বাবা মহেশ ভাট।

অনীল কাপুর (Anil Kapoor), ববি দেওল (Bobby Deol), রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna), তৃপ্তি দিমড়ি (Tripti Dimri) সহ অ্যানিম্যাল-এর অন্যান্য তারকারাও হাজির হয়েছিলেন ছবির 'সাকসেস পার্টি' (Animal Success Party) তে।

দেখুন... 

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ছবির সাফল্য পার্টিতে উপস্থিত হয়েছিলেন তামান্না ভাটিয়া, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, সস্ত্রীক হিমেশ রেশমিয়া সহ আরও অনেকে।

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(The above story first appeared on LatestLY on Jan 07, 2024 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).