Animal Park: আরও হিংস্র আরও ভয়ঙ্কর, অ্যানিম্যাল পার্ক নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডির, জানুন ছবির খুঁটিনাটি

অ্যানিম্যাল পার্কে খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো খবর, 'অ্যানিম্যাল পার্ক'এ খলনায়কের চরিত্রে ভিকি কৌশলকে (

Animal Park: আরও হিংস্র আরও ভয়ঙ্কর, অ্যানিম্যাল পার্ক নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডির, জানুন ছবির খুঁটিনাটি
Animal Park (Photo Credits: X)

মুম্বই, ২০ মার্চঃ 'অ্যানিম্যাল'এর দারুণ সাফল্য দর্শকদের সিকুয়ালের জন্যে অপেক্ষা করিয়ে রেখেছে। গত বছর রণবীর কাপুরের (Ranbir Kapoor) আলফা মেন চরিত্রে অ্যানিম্যাল সমালোচনা থেকে প্রশংসা সবই কুড়িয়েছে। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকিয়েছিল এই ছবি। শেষ দৃশ্যেই পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা সিকুয়েলের ঘোষণা করে দিয়েছেন। কবে শুরু হবে 'অ্যানিম্যাল পার্ক'এর শুটিং? জানা যাচ্ছে, ২০২৬ সালে অ্যানিম্যাল-এর দ্বিতীয় পর্বের শুটিং শুরু করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সদ্য এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে পরিচালক জানিয়েছেন, ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে ছবির শুটিং। পাশাপাশি দর্শকদের তিনি এও জানিয়েছেন, অ্যানিম্যাল-এর চেয়ে আরও উগ্র আরও ভয়ঙ্কর হতে চলেছে 'অ্যানিম্যাল পার্ক' (Animal Park)। শুধু অপেক্ষা করুণ।

ছবির দ্বিতীয় পর্বে রণবীর কাপুর যে থাকছেন সে বিষয়ে প্রথম ভাগেই পরিষ্কার করে দিয়েছেন সন্দীপ। তবে ছবির বাকি চরিত্রে কারা থাকছেন তা এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। অন্যদিকে স্বল্প পরিসরে দুর্দান্ত অভিনয় করে লাইমলাইট ছিনিয়েছেন মূক আব্রার হক অর্থাৎ ববি দেওল (Bobby Deol)। অ্যানিম্যালে তাঁকে মরতে হয়েছিল। ফলে অ্যানিম্যাল পার্কে (Animal Park) খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো খবর, 'অ্যানিম্যাল পার্ক'এ খলনায়কের চরিত্রে ভিকি কৌশলকে (Vicky Kaushal) দেখা যেতে পারে। যদিও সেই খবরে অভিনেতা কিংবা পরিচালকের তরফে এখনও কোন নিশ্চিতকরণ মেলেনি।

ছবির শুটিং শুরু হতে হতে এখনও দু বছর। ২০২৬ সালে ফ্লোরে উঠবে অ্যানিম্যাল পার্ক (Animal Park)। শুটিং সম্পন্ন করে পোস্ট প্রোডাকশনের কাজ মিটিয়ে ছবির মুক্তি ২০২৭ সালের আগে হবে না বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2024 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).