Anil Kapoor’s Lookalike: অনিল কাপুর না অভিনেতার 'হমশকল'? ছবি ভাইরাল হতেই চর্চা
মার্কিন মুলুকের বাসিন্দা জন এফার একজন বডি বিল্ডার এবং ফিটনেস কোচ। জন এফারকে দেখতেই যে শুধু অনিল কাপুরের মত তা নয়। অনিলকাপুরের মত ফিটও তিনি।
মুম্বই, ২০ সেপ্টেম্বর: সলমন খান থেকে ঐশ্বর্য বচ্চন কিংবা আলিয়া ভাট। বলিউড তারকাদের হমশকলদের প্রায়শয়ই দেখা যায়। এবার দেখা মিলল অনিল কাপুরের হমশকল জন এফারের। জনের ছবি দেখলে আপনি বুঝতেই পারবেন না, সামনে কাকে দেখছেন। জন এফার দাঁড়িয়ে, না আপনার সামনে অনিল কাপুর, ছবি দেখে তা বুঝতে বেশ কিছুক্ষণ সময় কেটে যাবে।
মার্কিন মুলুকের বাসিন্দা জন এফার একজন বডি বিল্ডার এবং ফিটনেস কোচ। জন এফারকে দেখতেই যে শুধু অনিল কাপুরের মত তা নয়। অনিলকাপুরের মত ফিটও তিনি। সম্প্রতি জন এফার যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনিল কাপুরের মত চেহারা নিয়ে হাজির হন, তা দেখে জোর গুঞ্জন শুরু হয়ে যায়।
View this post on Instagram
মিস্টার ইন্ডিয়া অভিনেতার মত চেহারা নিয়ে জন কার্যত প্রত্যেককে চমকে দেন। যা দেখে আপ্লুত অনিল কাপুরের অসংখ্য অনুরাগী।
(The above story first appeared on LatestLY on Sep 20, 2022 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

